নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংসে নতুন মাইলস্টোন শুভমন গিলের

Shubman Gill
Shubman Gill. ( Image Source: disney + hotstar )

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে সেঞ্চুরী পেলেও একটা আফসোস থেকেই গিয়েছিল শুভমন গিলের। সেঞ্চুরী ইনিংস খেললেও, সেই রানকে আরও বড় রানেং বদলাে পারেননি তিনি। সেই আক্ষেপটাই বোধহয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মিটিয়ে নিলেন তিনি। ব্যাট হাতে এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে রানেরক ঝড় তুললেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গেই একদিনের ক্রিকেটে কেরিয়ারের প্রথম দ্বিশতরানের ইনিংস খেললন শুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করলেন তিনি।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য একটি নয়, একাধিক  রেকর্ড গড়েছেন এই তরুণ ক্রিকেটার। টপ অর্ডার থেকে মিডল অর্ডারের ব্যাটাররা এদিন ব্যর্থ হলেও, শুভমন গিলের হাত ধরেই বিরাট রানে পৌঁছয় ভারতীয় দল। সেখানেই ২০৮ রানের বিধ্বংসী ইনিংস শুভমন গিলের। এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হওয়ার পাশাপাশি  একদিনের ক্রিকেটের মঞ্চে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান পেলেন শুভমন গিল। মাত্র ২৩ বছর বয়সেই এই রেকর্ড গড়লেন তিনি।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে সর্বোচ্চ রানের মালিক শুভমন গিল

জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন শুভমন গিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষম্যাচে সেঞ্চুরী করেছিলেন তিনি। সেই ধারাই অব্যহত নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখালেন তিনি। কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরীর মঞ্চেই প্রথম দ্বিশতরানের ইনিংস খেললেন শুভমন গিল। মাত্র ১৯টি ম্যাচ খেলেই এই নতুন মাইলস্টোন গড়ে ফেললেন তিনি। তাঁর আে ভারতীয় দলের জার্সিতে একদিনের ক্রিকেটের মঞ্চে দ্বিশতরান রয়েছেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বীরেন্দ্র সেওয়াগ এবং ঈশান কিষাণদের। এবার সেই এলিট তালিকা নাম তুলে ফেললেন তিনিও।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। শুরু থেকেই দুরন্ত মেজাজে ছিেন শুভমন গিল। যদিও রোহিত শর্মা এবং বিরাট কোহলি এদিন বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি। সেই থেকেই দলের রান একে এগিয়ে নিয়ে য়াওয়ার কাজটা শুরু করেন তিনি। তাঁর হাত ধরেই এগোতে থাকে ভারতীয় দলও। কখনও হার্দিক পান্ডিয়া তো কখনও সূর্যকুমার যাদবরা সঙ্গ দিয়েছেন তাঁকে। কিন্তু শুভমন গিলকে আটকানোর ক্ষমতা কোনও কিউই বোলারের মধ্যেই ছিল না। সেখানেই ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল।

পরপর তিন বলে তিনটি ছয় হাঁকিয়েই কেরিয়ারের  প্রথম দ্বিশতরানের ইনিংস খেলেন শুভমন গিল। তাঁর গোটা ইনিংসটি জুড়ে রয়েছে ১৯টি বাউন্ডারি এবং ৯টি ওভার বাউন্ডারি। এদিনই কেরিয়ারের ১০০০ রানও সম্পূর্ণ করেছেন শুভমন গিল।

close whatsapp