রিজওয়ান, খুশদিলের ঝোড়ো ব্যাটিংয়ের পরে বোলারদের সামগ্রিক দক্ষতায় সুপার ফোরে পাকিস্তান

হংকংয়ের ৩৮ অল-আউট পাকিস্তানের বিরুদ্ধে কোন দলের সর্বনিম্ন স্কোর

Pakistan Team
Pakistan Team. (Photo Source: Twitter)

এক সময় মনে হচ্ছিল দেড়শোর কাছাকাছি স্কোরের থামতে হতে পারে পাকিস্তানকে। কিন্তু শেষ ৫ ওভারে ৭৭ রান করে পাকিস্তানকে ১৯৩ রানের বিশাল লক্ষ্যে পৌঁছে দিয়েছিল মহম্মদ রিজওয়ান ও খুশদিল শাহের অনবদ্য ডেথ ওভার ব্যাটিং। যে ছন্দে ব্যাটিং শেষ করেছিল, সেই একই ছন্দ নিয়ে বোলিং শুরু করে হংকংকে কার্যত দুরমুশ করল পাকিস্তান। ১৫৫ রানের ব্যবধানে জিতে এশিয়া কাপের সুপার ফোরে স্থান নিশ্চিত করল মেন ইন গ্রিন। কোন পূর্ণ সদস্যের দেশের টি-২০ ফর্ম্যাটে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

হংকং ব্যাট করতে নামার পর থেকে একবারও মনে হয়নি তারা রান তাড়া করার মতো অবস্থায় আছে। তৃতীয় ওভারে অধিনায়ক নিজাকাত খানের উইকেট থেকে তাদের দুর্দশার শুরু। সেই ওভারেই নাসিম শাহ আরও একটি উইকেট নিয়ে হংকংকে আরও চাপে ফেলে দেন। পঞ্চম ওভারে শাহনাওয়াজ দাহানি মেডেনসহ উইকেট নিয়ে হংকংকে আরও বিপাকে ফেলেন।

পাওয়ারপ্লের পরে বাকি কাজটি সারেন স্পিনাররা। লেগ স্পিনার শাদাব খান ২.৪ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। তিনি এক সময় হ্যাট-ট্রিক নেওয়ার অবস্থাতেই ছিলেন। পিছিয়ে থাকেননি বাঁ-হাতি স্পিনার মহম্মদ নাওয়াজও। ৫ রান দিয়ে তাঁর সংগ্রহে ৩ উইকেট।

পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে নজরকাড়া ইনিংস খেলেছেন মহম্মদ রিজওয়ান

দিনের শুরুটা যদিও পাকিস্তানের জন্য একেবারেই ভালো ছিল না। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামার পর পাওয়ারপ্লেতে অত্যন্ত মন্থর গতিতে রান করতে থাকে ওপেনার বাবর আজম ও রিজওয়ান। বাবর ৮ বলে ৯ করে আউট হওয়ার পরেও রানের গতি বিশেষ বাড়ে না এবং প্রথম ছয় ওভারে ওঠে মাত্র ৪০ রান। পাওয়ারপ্লের পরেও হংকংয়ের স্পিনাররা রানের গতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেননি এবং ১০ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ৬৪।

ইনিংসের দ্বিতীয় ভাগ থেকে আধিপত্য দেখানো শুরু করে পাকিস্তানের ব্যাটাররা। রিজওয়ান বিপক্ষের লেগ স্পিনার ঘাজানফারকে ছক্কা হাঁকান একাদশ ওভারে এবং সেখান থেকে ম্যাচের রাশ পাকিস্তান নিজেদের হাতে নেওয়া শুরু করে। নিয়মিত ব্যবধানে চার ও ছয় মারতে থাকেন রিজওয়ান ও ফাখার জামান। দুজনেই হাফ সেঞ্চুরি পূরণ করেন এবং ফাখার ৪১ বলে ৫৩ রানে আউট হওয়ার আগে পাকিস্তানের জন্য একটি ভালো মঞ্চ প্রস্তুত করে দিয়ে যান।

চারে ব্যাটিং করতে নামা খুশদিল শাহ প্রাথমিকভাবে সময় নিলেও শেষ ওভারে তিনি ভিন্ন মেজাজে ছিলেন। অ্যাইজাজ খানের করা ২০তম ওভারে চারটি ছক্কা হাঁকান এবং সামগ্রিকভাবে সেই ওভারে ওঠে মোট ২৯ রান।

পাকিস্তানের বিশাল জয়ের পরে টুইটারের প্রতিক্রিয়া

https://twitter.com/babarazam29/status/1565751712295841793

https://twitter.com/313YaMehdi/status/1565733615471714304

close whatsapp