সনত জয়সূর্যের চোখে সেরা ক্রিকেটার বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( imag source: twitter )

দীর্ঘ বেশ কয়েকবছর ধরেই বিশ্ব ক্রিকেটে বাবর আজম ও বিরাট কোহলিকে নিয়ে তুলনা শুরু হয়েছে। এবার এসিয়া কাপ শুরু হওয়ার তাদের দুজনকে নিয়ে উত্তেজনার পারদও বেশ তঙ্গে ছিল। তবে এই দুজনের মধ্যে বিরাট কোহলিকেই নি্জের প্রিয় ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছেন সমত জয়সূর্য। শুধু তিনিই নন, তাঁর ছেলেরও নাকি প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। এবারের এশিয়া কাপেই দীর্ঘদিন পর ফের বড় রানে ফিরেছেন বিরাট কোহলি। তারই মাঝে বাড়তি প্রাপ্তি সমত জয়সূর্যের এই মন্তব্য।

এশিয়া কাপ শুরু হওয়ার আগে থেকেই ক্রিকেট মহল কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। বিরাট কোহলি নাকি বাবর আজম। কে সেরা ক্রিকেটার তা নিয়েই ছিল চর্চা তুঙ্গে। এসবের মধ্যেই প্রাক্তন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার নিজের সেরা ক্রিকেটারকে বেছে নিয়েছেন। বাবর আজমের খেলার প্রতি অবশ্যই তাঁর সম্মান রয়েছে। কিন্তু বিরাট কোহলির পারফরম্যান্সে সনত জয়সূর্য মুগ্ধ। প্রাক্তন ভারত অধিনায়ককেই নিজের পরিয় ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছেন তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি

একসময় বিশ্ব ক্রিকেটের ত্রাস ছিলেন সনত জয়সূর্য। তাঁর দাপটের সামনে মাথা নত করতে হয়েছে তাবড় তাবড় বোলারদের। এখন তিনি প্রাক্তন ক্রিকটার। কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে তাঁর যোগ নিবিড়। বিরাট কোহলি মাঠে নামলেই তাঁর খেলা দেখা কখনোই মিস করেননি সনত জয়সূর্য। সেখানেই তিনি প্রিয় ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছেন বিরাট কোহলিকে। জানাতে ভোলেননি শুধু তাঁরই নয়, তাঁর যেলেরও নাকি প্রিয় ক্রিকেটার বিরাট কোহলিই।

স্পোর্টকিডায় একটি আলোচনায় সনত জয়সূর্য জানিয়েছেন, “আমি বিরাট কোহলিকে অত্যন্ত পছন্দ করি। তিনিই আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার। শুধু আমারই নয়, বিরাট কোহলি আমার ছেলেরও প্রিয় ক্রিকেটার”।

এবারের এশিয়া কাপেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে বিরাট কোহলির। দেশের জার্সিতে ফের রানে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচ থেকেই বিরাট কোহলির ব্যাটে ছিল রানের ঝলকানি। আর এশিয়া কাপের শেষ ম্যাচে বিরাট পারফরম্যান্স সকলেই ফের একবার দেখল। আফগানিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের ৭১ তম সেঞ্চিরীর মালিক হয়েছেন তিনি।

৬ বলে ১২২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। রশিদ খান, ফজলহক, ফারিদদের একাই শেষ করে দিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই তো এবারের এশিয়া কাপের প্রথম দল হিসাবে ২০০ রানের গন্ডী টপকেছিল টিম ইন্ডিয়া। সামনেই রয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে যে বিরাট কোহলির এই পারফরম্যান্স ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp