পাকিস্তানের প্রথম তিন ব্যাটারই ভারতের সামনে প্রধান চ্যালেঞ্জ, মনে করেন আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

এশিয়া কাপের ঢাকে কাঠি আগেই পড়ে গিেছে। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা। আগামী ২৮ অগস্টই এশিয়া কাপের মঞ্চে মহা দ্বৈরথ। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। ২০২১ সালের টি টোয়েন্টিতে শেষবার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেখানে অবশ্য ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল পাকিস্তান। এশিয়া কাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রধান শক্তি কী তা নিয়ে আলোচনা করলেন আকাশ চোপড়া।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। চলছে নানান হিসাব নিকাশ। দুই প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা নিয়ে নানান আলোচনা চলছে এই মুহূর্তে। এমন পরিস্থিতেই ভারতের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালঞ্জ কী হতে চলেছে সেটাই জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। পাকিস্তান শিবিরের প্রথম তিন ব্যাটারই যে ভারতীয় দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা নিয়ে কোনও সন্দেহ নেই আকাশ চোপড়ার।

২৮ অগস্ট এশিয়া কাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান

২০২১ সালের টি টোয়েন্টিতে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচেই পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ১৫১ রানেই থেমে যেতে হয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি ছাড়া কোনও ক্রিকেটারই সেদিন রান পাননি। ভারতীয় দলের বোলাররাও পারেননি পাকিস্তান ব্যাটারদের আউট করতে। সেই ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। এই এশিয়া কাপেও তাদের নিয়েই বিশেষ পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া।

নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছেন, “তাদের দলে প্রথম তিম ব্যাটার দুর্ধর্ষ পারফর্মার। বাবর আজম, মহম্মদ রিজওয়ান ও ফাখর জামন রয়েছেন পারিস্তান শিবিরে। মহম্মদ রিজওয়ান য়ে একজন অসাধারণ ক্রিকেটার তা নি.ে কোনো সন্দেহ নেই। ফা্খর জামন এবং বাবর আজম, দুই ক্রিকেটারই হলেন অতি দক্ষ। এক কথায় বলাই চলে যে এই দলের প্রথম ব্যাটারের পজিশন নিয়ে কিন্তু তোনও সন্দেহ নেই”।

টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলেও বেশ কিছু পকিবর্তন এসেছে। বিরাট কোহলির পরিবর্তে এই মঞ্চে ভারতীয় দল নামবে রোহিত শর্মার নেতৃত্বে। শুধু তাই নয় কোচও এখন রাহুল দ্রাবিড়। যদিও এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্মণ। বিশ্বকাপের হারের বদলা নেওয়াই এখন ভারতীয় দলের প্রধান লক্ষ্য।

বুধবার থেকেই এসিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ম়ঞ্চ প্রস্তুত, এখন সুধুই মাঠের লড়াইয়ের অপেক্ষা।

close whatsapp