আয়ারল্যান্ড বনাম ভারত টি-২০ সিরিজ: স্কোয়াড, সূচী এবং যাবতীয় বিবরণ

২০১৮ সিরিজের সাফল্য আবার উপভোগ করতে চাইবে ভারতীয় দল

India vs south africa
India. (Photo Source: BCCI )

২৬শে জুন, রবিবার, থেকে শুরু হতে চলা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। দুটি বড় টুর্নামেন্ট – এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ – আগামী কয়েক মাসের মধ্যে আয়োজিত হবে বলে তার আগে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে কিছু অতি-প্রয়োজনীয় ম্যাচ অনুশীলন করার আশা করবে ভারতীয় দল। দলের এক মাসের যুক্তরাজ্য সফরের শুরু হবে এই সিরিজ থেকে, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তারা একটি সব ফরম্যাটের সিরিজও খেলবে।

মেন ইন ব্লু-এর নেতৃত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা, ঋষভ পান্ত, জসপ্রিত বুমরাহ্‌, বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়রা ভারতীয় টেস্ট দলের অংশ হিসেবে ইংল্যান্ড সফরে ব্যস্ত থাকায় এই সিরিজে খেলবেন না। অভিজ্ঞ দীনেশ কার্তিককে উইকেটকিপারের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে। উল্লেখ্য, ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের হোম টি-২০ সিরিজে একটি অসাধারণ প্রত্যাবর্তন করে ২-২ সমতায় শেষ করেছে।

অন্যদিকে আয়ারল্যান্ড সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ এবং নামিবিয়ার বিরুদ্ধে খেললেও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে বলে তাদেরকে কড়া চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ডের মাঠেই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন ভারতীয় দল ২-০ ব্যবধানে টি-২০ সিরিজটি জেতে।

স্বাগতিকরা এই সিরিজের জন্য একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে, তারা তাদের ব্যাটিং এবং বোলিংকে শক্তিশালী করার জন্য দুই তরুণকে ডেকেছে। টপ-অর্ডার ব্যাটার স্টিফেন ডোহেনি এবং পেসার কনর ওলফার্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই দুজন আন্তর্জাতিক ক্রিকেটে এই সিরিজেই আত্মপ্রকাশ করবেন বলে আশা করা যায়।

দুই দলের স্কোয়াড

আয়ারল্যান্ডের স্কোয়াড: অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পফার, স্টিফেন ডোহেনি, লরক্যান টাকার, মার্ক অ্যাডেইর, জর্জ ডকরেল, জোশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কনর ওলফার্ট, ক্রেইগ ইয়াং।

ভারতের স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক, আভেশ খান, হর্ষল প্যাটেল, উমরান মালিক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই।

সিরিজের সূচী

তারিখ ও দিন ম্যাচ কেন্দ্র
২৬শে জুন, ২০২২, রবিবার প্রথম টি-২০ দ্য ভিলেজ, ম্যালাহাইড
২৮শে জুন, ২০২২, মঙ্গলবার দ্বিতীয় টি-২০ দ্য ভিলেজ, ম্যালাহাইড

close whatsapp