রাজকোটে দীনেশ কার্তিকের ঝোরো পারফরম্যান্স দেখে খুসি রাহুল দ্রাবিড়
আপডেট করা - Jun 20, 2022 2:05 pm

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের ফলাফল ড্র। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ২-২ ফলাফলেই শেষ হয়েছে। রবিবার বেঙ্গালুরুতে শেষ টি টোয়েন্টি থাকলেও প্রবল বৃষ্টির জন্য সেই ম্যাচে খেলা সম্ভব হয়নি। সিরিজ নির্ণায়ক ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরই ম্যাচের ফলাফল ২-২ নির্ধারিত হয়ে যায়। এরপরই দলের নানান খেলোয়াড়দের নিয়ে মুখ কুলেছেন রাহুল দ্রাবিড়। আর সেখানেই দীনেশ কার্তিকের প্রশংসা শোনা গেল এবার রাহুল দ্রাবিড়ের মুখে। তাঁর খেলা দেখে মুগ্ধ হয়েছেন দ্রাবিড়ও।
সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে রাজকোটে ভারতকে জিততেই হত। আর সেই ম্যাচে ভারতীয় দলের জার্সি গায়ে জ্বলে উঠেছিলেন দীনেশ কার্তিক। তাঁর বিধ্বংলী পারফরম্যান্সের জেরেই সেই ম্যাচে ভারতের জয়ের রাস্তাটা তৈরি হয়েছিল। তিনবছর পর দীনেশ কার্তিকের প্রত্যাবর্তনের পর এমন পারফরম্যান্স দেখে এখন রাহুল দ্রাবিড়ও আপ্লুত। তাঁর মতে দীনেশ কার্তিক তাঁর জন্য দড়জা খোলা রাখতে প্রস্তুত।
আইপিএলের মঞ্চে সুযোগ পাওয়ার পর থেকেই দীনেশ কার্তিকের একটাই লক্ষ্য ছিল। নিজেকে দের ফিনিসার হিসাবে প্রতিষ্ঠা করা। আইপিএলে তো বটেই, ভারতীয় দলের জার্সিতেও রাজকোটে সেটা করে দেখিয়েছেন দীনেশ কার্তিক। তাঁর ২৭ বলে ঝোরো ৫৫ রানের ইনিংসেই সেই ম্যাচে জয়ের রাস্তাটা প্রশস্ত করেছিল টিম ইন্ডিয়া। দীনেশ কার্তিকের থেকে এমন পারফরম্যান্সই প্রত্যাশা ছিল রাহুল দ্রাবিড়েও। যেটা ভারতীয় দল চাইছে দীনেশ কার্তিক সেটাই করতে পারছেন বলেও মনে করছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
রাজকোটে প্রোটিয়াদের বিরুদ্ধে ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন দীনেশ কার্তিক
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এটা দেখে সত্যিই ভাল লাগছে যে কার্তিক ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁর এমন পারফরম্যান্সই আমাদের জন্য রাস্তা খুলে দিচ্ছে। শুধু মাত্র নক নয়, আমি সবসময়ই প্রতিটি ক্রিকেটারদের বলি যে পারফম্যান্স দেখিয়ে নিজেদের জন্য সবসম দ-ড়জা খোলা রাখতে হবে তাদের। রাজকোটের সেই ইনিং দেখে বলা যেতেই পারে যে দীনেশ কার্তিক প্রবলভাবে নিজের জন্য দড়জা খোলা রাখার ক্ষেত্রে পরিশ্রম করে চলেছেন”।
রাজকোটে চতুর্থ ম্যাচে দীনেশ কার্তিক ছখন মাঠে এসেছিলেন সেই সময় ভারতীয় দের রান চিল ৪ উইকেটে ৮১। সেই জায়গা থেকেই শুরু হয় তাঁর ঝোরো ইনিংস। শেষ পাঁচ ওভারে একাই বদলে দেন খেলার রং। ২৭ বলে তাঁর ৫৫ রানের ইনিংসেই সেদিন ম্যাচ ভারত ১৬৯ রানের পৌঁছতে পেরেছিল। আর সেটাই যে টিম ইন্ডিয়ার জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
শুধু তাই নয় আইপিএলের মঞ্চেও এবারে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন দীনেশ কার্তিক। বেঙ্গালুরুকে বহু ম্যাচ শেষ মুহূর্তে নেমে জিতিয়েছেন তিনি। এছাড়া এবারের আইপিএলের সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকারও রেকর্ড রয়েছে তাঁর। এখন দীনেশ কার্তিকের চোখে শুধুই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার স্বপ্ন।