আগামী দিনে ভারতীয় দলে ঋষভ পন্থের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ ওয়াসিম জাফরের

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নির্ণয় না হলেও, এই সিরিজ থেকে ইতিবাচক বেশকিছু দিক ভারতীয় দল দেখতে পেয়েছে তা বলাই যায়। আবার তেমনই খানিকটা চিন্তাও বেড়েছে। দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়ার পারফর্ম্যান্স দেখে যেমন খুশি হয়েছেন ওয়াসিম জাফর। তেমনই ঋষভ পন্থের ধারাবাহিক ব্যর্থতা দেখে খানকটাও চিন্তিতও হয়েছেন তিনি। যেভাবে একের পর এক ম্যাচে ঋষভ পন্থ ব্যর্থ হয়ে চলেছেন তাতে আগামী দিনে ভারতীয় দলে তাঁর জায়গা পেতে অসুবিধা হবে বলেই মনে করছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

আইপিএলের পর ভারতীয় দলের জার্সি। টানা চার ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লোকেশ রাহুলের পরিবর্তে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেখানেই ব্যট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ঋষভ পন্থ। চার ম্যাচের মধ্যে ঋষভ পন্থের সর্বোচ্চ রান ছিল ২৯। এছাড়া চারম্যাচ খেলে সব মিলিয়ে ঋষভ পন্থ করতে পেরেছিলেন মাত্র ৫৭ রান।

ভারতীয় দলের এই তরুণ তারকার পারফরম্যান্স দেখে খানিকটা হলেও উদ্বিগ্ন প্রাক্ত ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে আইপিএলের পর চলতি সিরিজেও যেভাবে হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিক পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে ভারতীয় দলের পাঁচ এবং ছয়  নম্বর স্থানে নিজেদের জায়গা কার্যত পাকা করে ফেলেছেন তারা। সেইসঙ্গে সূর্যকুমার যাদব যদি চার নম্বর পজিশনে খেলেন, তবে ভারতীয় দলে জায়গা পাওয়া ঋষভ পন্থের মতো ক্রিকেটারের জন্য কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচ মিলিয়ে ঋষভ পন্থের রান মাত্র ৫৭

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে ওয়াসিম জাফর জানিয়েছেন, “আমার মনে ঋষভ পন্থের পক্ষে ভারতের পূর্ণশক্তির দলে সুযোগ করে নেওয়াটা খানিকটা হলেও সমস্যা হবে। প্রত্যাশা করাই যায় রোহিত শর্মা এবং ঈশান কিষাণ যদি ওপেন করেন, তবে তিন নম্বরে আসবেন বিরাট কোহলি। চার নম্বরে সূর্যকুমার যাদব এবং পাঁচ ও  ছয় নম্বরে যথাক্রমে হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক। সাত নম্বর পজিশনে রবীন্দ্র জাদেজা। আমা মনে এই দলে ঋষভ পন্থের জায়গা করে নেওয়াটা কঠিনই হতে চলেছে”।

কয়েকদিন আগেই ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়ে মুখর হয়েছিলেন সুনীল গাভাসকর। একের পর এক ভুল করেও তা থেকে শিক্ষা নেননি ঋষভ পন্থ। এমনটাই জানিয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত আইপিএলে এবার ঋষভ পন্থ একটিও অর্ধশতরান পাননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সর্বসাকুল্যে ঋষভ পেয়েছিলেন মাত্র ৫৭ রান।

যদিও রাহুল দ্রাবিড় অবশ্য ঋষভ পন্থের পাশেই দাঁড়িয়েছে। একটি বা দুটি ম্যাচে খারাপ পারফরম্যান্স দেখে এখনই ঋষভ পন্থকে বিচার করার পক্ষপাতী নন তিনি। যদিও হাতে এখনও সময় রয়েছে। সামনে এখনও দশটি টি টোয়েন্টি খেলবে ভারতীয় দল। সেখানেই ঋষভ পন্থ নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp