টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য দীনেশ কার্তিকের
আপডেট করা - Jun 18, 2022 4:37 pm

আইপিএলের পর এবার দেশের জার্সিতেও ফের অকবার জ্বলে উঠলেন দীনেশ কার্তিক। পরপর তিন ম্যাচে মাঠে নামলেও হাতে পর্যাপ্ত সময় পাননি। চতুর্থ টি টোয়েন্টিতে তিি যখন মাঠে নামেন, সেই সময় ভারতে মাধায় চাপের বোঝা। তাঁর হাত ধরেই সেই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসে টিম ইন্ডিয়া। একা হাতেই শেষ করে দেন দক্ষিণ আফ্রিকা বোলারদের। ২৭ বলে ৫৫ রানের ঝোরো ইনিংস খেলে ভারতের জয়ের রাস্তাটাও তিনি প্রশস্ত করে দিয়েছিলেন। এরপরই নিজের লক্ষ্যের কতা জানালেন দীনেশ কার্তিক। ভারতের হয়ে বিশ্বকাপ খেলতে চান তিনি।
আইপিএল শুরু হওয়ার আগে থেকেই নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক। মহেন্দ্র সিং ধোনি নেই। তাঁর অনুপস্থিতিতেই ভারতীয় দলের ফিনিশারের ভূমিকা পালন করতে চান দীনেশ কার্তিক। সেই ভূমিকায় তাঁকে আউপিএলের মঞ্চেও দেখা গিয়েছিল। এরপরই দীর্ঘ তিন বছর পর ফের ভারতীয় দলে সুযোগ পান তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই ফের জ্বলে উঠলেন তিনি। রাজকোটে দীনেশ কার্তিকের ব্যাট থেকে এদিন ছিল রানের ঝড়। ভারতীয় দলের হয়ে টি টোয়ন্টি বিশ্বকাপ খেলার জন্যও যে তিনি কার্যত তৈরি সেই জবাবও বোধহয় দিচ্ছিলেন একইসঙ্গে। আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানেই নিজের জায়গা পাকা করার লক্ষ্য এখন তাঁর। ছয় নম্বর পজিশনে দীনেশ কার্তিক যে একেবারেই যোগ্য সেটাও এদিন থেকেই বোঝানো শুরু করেছেন তিনি।
রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ বলে ৫৫ করেছেন দীনেশ কার্তিক
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জয়ের পর দীনেশ কার্তিক জানিয়েছেন, এই বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমার দীবনের অন্যতম লক্ষ্য এটাই। দল থেকে বাদ পড়ার যন্ত্রনাটা কী সেটাও যেমন জানি, তেমনই দেশের জার্সিতে খেলার অনুভূতিটাও জানি আমি। আমি বিশেষ কিছু একটাই করতে চেয়েছিলাম। আমার ভাগ্য সত্যিই ভাল যে রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু আমাকে সেই মঞ্চটা দিয়েছিল।
তিনি আরও জানিয়েছেন, আরসিবিতে আমার যে ভূমিকা ছিল তা সত্যিই উপভোগ করেছি। আমি প্রস্তুতি সেরেছি। সেজন্যই এখন আমি এখানে। ভারতীয় দলের প্রতিটি কঠিন পরিস্থিতিতেই এমনভাবে সাহায্য করতে চাই আমি। এই দলের সদস্য হওয়াটা যে এই মুহূর্তে কতটা কঠিন আমি তাও জানি।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে একের পর এক ম্যাচে ফিনিশারের ভূমিকায় বাঁচিয়েছেন তিনি। আইপিএলে দীনে কার্তিকের রান রয়েছে ৩৩০ এবং তাঁর স্ট্রাইকরেট ১৮৩। সেই ধারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অব্যহত রেখেছেন তিনি। রাজকোটে তাঁর ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৫৫ রানের ঝোরো ইনিংস। তাঁর হাত ধরেই ১৬৯ রানের পৌঁছতে পেরেছিল ভারতীয় দল। এবার সিরিজ জিতিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দলের দিকে আরও একধাপ এগোনর অপেক্ষায় দীনেশ কার্তিক।