ভারতে আসার আগে বাভুমার নেতৃত্বে রবিন আইল্যান্ডেই বিশেষ সফরে গিয়েছিল প্রোটিয়া বাহিনী
আপডেট করা - Sep 26, 2022 3:37 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র ২০ দিনষ এরপরই অসে্্রেলিয়ার মাটিচে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টি টোয়েন্টি সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রায় তিনমাস পর চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি দলে ফিরেছেন অধিনা.ক টেম্বা বাভুমা। ভারতের বিরুদ্ধে এই সিরিজই এথখন তাঁর ফর্মে ফেরার পাখের চোখ। রবিবারই ভারতের মাটিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। তার আগে অবশ্য গোটা দলকে নিয়ে এক বিশেষ সফর সেরে এসেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।
ভারতের বিরুদ্ধে জিততে পারলে যে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। তার আগে অবশ্য দলের ক্রিরকেটারদের আরও উজ্জীবীত করার জন্য এক বিশেষ জায়গায় সকলকে নিয়ে গিয়েছিলেন টেম্বা বাভুমা। রবিনসন আইল্যান্ডেই দলের ক্রিকেটারদের এক বিশেষ সফরে নিয়ে গিয়েছিলেন তিনি। এখানেই প্রায় ১৮ বছর কারাবন্দী হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। সেই জায়গাতেই দলের বাকি সদস্যদের বিশেষ সফরের ব্যবস্থা করেছিলেন টেম্বা বাভুমা।
বাভুমার নেতৃত্বে আগামী ২৮ সেপ্টেম্বর টি টোয়েন্টি সিরিজে নামছে দক্ষিণ আফ্রিকা
এখনও পর্যন্ত কোমও ধরণের বিশ্বকাপই পায়নি দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার হাতে দায়িত্ব ওঠার পর থেকেই ক্রিকেচের বাইশগজেদুরন্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী অক্টোবরে অস্ট্র্লিয়ার মাটিতে শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই মঞ্চে নামার আগে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধেই নিজেদের প্রস্তুত করে নিতে চাইছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তার আগেই সতীর্যদের রবিন আইল্যান্ডে হটাত্ই সফরে করিয়েছেন তিনি। সেই জায়গা থেকে দলের সদস্যরা অনুপ্রেরণা পাবেন বলেই মনে করছেন তিনি।
এই প্রসঙ্গে ভারতের উদ্দেশে যাত্রা করার আগে তিনি জানিয়েছেন, “রবিন আইল্যান্ডে আমাদের এই সপটা সকলের জন্যই যথেষ্ট অনুপ্রেরণামূলক ছিল। শেষবার আমি যখন সেখানে গিয়েছিলাম আমার মনে হয় সেই সময় আমার বয়স ছিল ৮ বছর। সেজন্যই সেই সময়ের অনেক কিছু আমার তেমনভাবে মনে নেই। এবার যেন সম্পূর্ণটাই নতুনভাবে দেখলাম। আর আমার তো বটেই, সকলেরই মানসিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে বলেই মনে করছি”।
রবিবারই ভারতের মাটিতে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা শিবির। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। তার আগে অবশ্য সোমবার মাঠে নামার কোনো পরিকল্পনা নেই দক্ষিণ আফ্রিকা শিবিরের। বরং দীর্ঘ জার্নির ক্লান্তি কাটাতে সোমবার পুল সেশনেই বেশীক্ষণ সময় কাটালেন রাবাডা, টেম্বা বাভিুমা সহ বাকি ক্রিকেটাররা।