ভুবনেশ্বর কুমারকে টি২০ বিশ্বকাপের দলে রাখা উচিত্, মনে করেন সুনীল গাভাসকর

Bhuvneshwar Kumar
Bhuvneshwar Kumar. (Photo Source: BCCI)

দক্ষিণ আফ্রিকার কাছে পরপর দুই ম্যাচেই হেরে গিয়েছে ভারত। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে মঙ্গলবার বিশাখাপত্তনমে জিততেই হবে তাদের। প্রথম ম্যাচে ২১১ করান করেও জিততে পারেনি টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটাররা। যদিও এতকিছুর মধ্যে প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের নজর কেড়েছেন ভুবনেশ্বর কুমার। সামনেই রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভুবনেশ্বর কুমার সুযোগ পাবেন কিনা এখনই কারোর জানা নেই, তবে ভুবিকে ভারতীয় দলে দেখতে চান সুনীল গাভাসকর।

ভারতের হয়ে পরপর দুই ম্যাচেই বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভুবনেশ্বর কুমার। দুই ম্যাচে ইতিমধ্যেই চার উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয়  ম্যাচ ভারত কম রান করলেও, দক্ষিণ আফ্রিকার প অর্ডারের সেরা তিন ব্যাটারকে তুলে নিয়ে একসময় প্রোটিয়া বাহিনীকে চাপে ফেলে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। আর এমন পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।

প্রথম ম্যাচেও দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভেঙে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ম্যাচেও ভুবনেশ্বর কুমার মাত্র ১০ রানে প্রথম তিনটে উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে রীতিমত চাপে ফেলে দিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার সামনে ১৪৯ রানের লক্ষ্য থাকলেও, ২৯ রানের মধ্যে তাদের ৩ উইকেট তুলে নিয়ে একসময় ভারতের সামনে সুযোগও এনে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। যদিও বাকিরা সেই রাস্তায় আর এগোতে পারেননি।

দ্বিতীয় টি২০-তে পাওয়ার প্লে-তে তিন উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার

এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে সুনীল গাভাসকর জানিয়েছেন, “তিনি সত্যিই অসাধারণ ছিলেন।সাদা বলে তেমনভাবে সুইং হয় না। কিন্তু ভুবনেশ্বর কুমারের সেই দক্ষতা রয়েছে। আর সেজন্যই সেই পরিস্থিতিতে ভুবনেশ্বরকে ঋষভ পন্থের বোলিং করতে পাঠানোটা যথেষ্ট ভাল নেতৃত্বের প্রদর্শন। আমার মতে অস্ট্রেলিয়ার মাটিতে ভুবনেশ্বর কুমারের মতো কোনও বোলারকে দলে রাখাটা সত্যিই ভাল পরিকল্পনা হবে। কারণ অস্ট্রেলিয়ার পিচে বাউন্স এবং সুইং দুটোই পাবেন তিনি”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম থেকেই এদিন ভুবনেশ্বর কুমারের হাত থেকে দেখা গিয়েছিল ইনসুইংয়ের দাপট। শুরুতেই দক্ষিণ আফ্রিকার ওপেনা হেন্ড্রিকসকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এরপরই নাকল বলে ডোয়েন প্রিটোরিয়াসকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এরপরই গত ম্যাচের ফান ডার ডুসেনকেও পাওয়ার প্লে-তেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভিবনেশ্বর কুমার। প্রায় ১০ বছর পর ফের পাওয়ার প্লে-তে এমন পারফরম্যান্স দেখা গিয়েছে ভুবনেশ্বর কুমারের বোলিং থেকে।

আগামী অক্টোবর মাসে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। যার দল বাছা এখনও দেরী রয়েছেষ কিন্তু সুনীল গাভাসকর কিন্তু ভুবনেশ্বর কুমারকে বিশ্বকাপে দেখতে চান।

close whatsapp