দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঋষভের আগে হার্দিককে ব্যাটিংয়ে পাঠানোর পরামর্শ আকাশ চোপড়ার
আপডেট করা - Jun 12, 2022 1:55 pm

আইপিএলে নিজের পারফরম্যান্স প্রদর্শন করে ভারতীয় দলে ফের প্রত্যাবর্তন হয়েছে হার্দিক পান্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত হারলেও, নিজের ফর্ম কিন্তু সেখানে প্রদর্শন করেছেন হার্দিক। শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমে ১২ বলে ৩১ রানের ঝোরো ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই পারফরম্যান্স দেখার পর অন্যান্য সকলের মতো হার্দিক পান্ডিয়াতে মুগ্ধ হয়েছেন আকাশ চোপড়াও। দ্বিতীয় টি টোয়েন্টিতে হার্দিককে আরও একটু ওপরের দিকে ব্যাটিং করানোর পরামর্শ দিয়েছেন তিনি।
প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে দ্বিতীয় টি টোয়েন্টিতে ঋষভ পন্থের আগে হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং করতে পাঠানো উচিত্। আকাশ চোপড়া মনে করেন হার্দিক যদি অন্তত ৩০ বল হাতে পান তবে এই তারকা ক্রিকেটারের থেকে অন্তত ৭০ -৮০ রান পাওয়া যেতেই পারে। হার্দিককে আরও গুরুত্বসহকারে ব্যবহার করারই পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। রবিবার কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতী টি টোয়েন্টিতে নামছে ভারতীয় দল।
সদ্য সমাপ্ত আইপিএলে গুজরাত টাইটান্স শিবিরের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। শুধু তাই নয় ব্যাট এবং বোলিং দুই জায়গাতেই নিজেকে প্রমাণও করেছেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্সের হয়ে এবার সর্বোচ্চ রানের মালিক হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে বল হাতেও রয়েছে ৮টি উইকেট। এছাড়া তিনি যে ওপরের দিকেও ব্যাটিং করার জন্য একেবারে প্রস্তুত তাও এবারের আইপিএলে বুঝিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া।
প্রথম টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ বলে ৩১ রান করেছিলেন হার্দিক পান্ডিয়া
এই প্রসঙ্গেই নিজের ইউটিউব চ্যানেলে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “আমার মনে হয় হার্দিক পান্ডিয়াকে খািকটা ওপরেকর দিকে ব্যাটিং করতে পাঠানো উচিত্। ১০ অথবা ১২ ওভারে উইকেট পড়লেই তাঁকে পাঠানো উচিত্। তাঁকে যদি অন্তত ৩০ বল খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় তবে হার্াদিক পান্ডিয়ার থেকে ৭০-৮০ রান পাওয়া যেতেই পারে। আমার মনে হয় হার্দিক পান্ডিয়াকে ঋষভ পন্থের আগে ব্যাটিং করতে পাঠানো উচিত্”।
শুধু হার্দিক পান্ডিয়াই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুজবেন্দ্র চাহালকেও পুর ৪ ওভার বোলিং করানোর কথা শোনা গিয়েছে আকাশ চোপড়ার মুখে। তাঁর মতে যুজবেন্দ্র চাহালকে দুই কিংবা তিন ওভার বোলিং করানো হয়, পুরো চার ওভারই বোলিং করা উচিত্। গত ম্যাচে মাত্র ২.১ ওভার বোলিং করতে দেখা গিয়েছিল যুজবেন্দ্র চাহালকে।
এবারের আইপিএলে পার্রল ক্যাপ পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। তাঁকে দিয়ে পুরো চার ওভার বোলিং না করানোয় গত ম্যাচের পরই ঋষভ পন্থকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন আশিস নেহেরা। এবার আকাশ চোপড়াও যুজবেন্দ্র চাহালকে দিয়ে পুরো চার ওভার বোলিং করানোর পরামর্শ দিচ্ছেন।