ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি

Eden Gardens
Eden Gardens. (Photo by Matthew Lewis/Getty Images)

দর্শকহীন নয়, ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ হতে চলছে দর্শকভর্তি স্টেডিয়ামেই। তবে পুরোপুরি নয়, ৭৫ শতাংশ দর্শক নিয়ে হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে ক্রিকেট প্রেমীরা। করোনার জন্য ইতিমধ্যেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বেশকিছু কাটছাঁট করা হয়েছে। কমিয়ে দেওয়া হয়েছে ভেন্যুও। তবে জল্পনা চলছিল মাঠে দর্শক প্রবেশ করতে পারবে কিনা। আর তাতেই খানিকটা স্বস্তি। ইডেন গর্ডেন্সেই ফিরছে দর্শক।

আগামী ১৬ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারত। কিন্তু সেই ম্যাচে রোহিত, পোলার্ডদের ছয়, চার কী দর্শকরা মাঠে বসে দেখতে পারবেন। তাই নিয়েই ছিল বিস্তর জল্পনা। সোমবারই পশ্চিমবঙ্গ সরকার ৭৫ শতাংশ দর্শক নিয়ে স্টেডিয়ামে খেলা হওয়ার ব্যপারে গ্রীন সিগনাল দেয়। আর তারপরই সরকারের তরফে অফিশিয়াল  মেলও পেয়ে যায় সিএবি। আর তাতেই ক্রিকেট প্রেমীদের জন্য স্বস্তি ফেরে।

গতবছরের শেষের দিক থেকেই ফের করোনার নতুন ভ্যারিয়েন্টের দেখা মেলে। যার জেরে একসময় ভারতের দক্ষিণ আফ্রিকা সফর ঘিরেই তৈরি হয়েছিল দীর্ঘ সংশয়। ভারত খেলতে যেতে পারবে কিনা তা নিয়ে চলছিল নানান জল্পনা। যদিও শেষপর্যন্ত দীর্ঘ বৈঠকের পর সেই সফরের জন্য গ্রীন সিগনাল দিয়েছিলেন বোর্ড কর্তারা। অবশেষে সেই সিরিজ খেলতে নামে ভারতীয় দল।

কিন্তু নতুন বছরের শুরু থেকেই করোনার চিত্রটা বদলাতে থাকে। বিভিন্ন দেশ সহ ভারতেও বাড়তে থাকে করোনা। পরিস্থিতি সামাল দিতে ফের করোনার জন্য কঠের বিদি-নিষেধের নিয়ম ঘোষণা করে রাজ্যগুলো। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হওয়া নিয়েও দেখা দিয়েছিল অনিশ্চয়তা। করোনার জেরে স্থগিত হয়ে গিয়েছিল রঞ্জি ট্রফিও। যদিও ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী ছিল বোর্ড।

দফায় দফায় হয়েছে বৈঠক। এমন পরিস্থিতি বিভিন্ন ভেন্যুতে গিয়ে ম্যাচ খেলার ব্যপারেও খানিকটা আপত্তি ছিল ক্রিকেটারদের। সেইসঙ্গে নতুন নিয়ম অনুযায়ী রয়েছে বায়োবাবল ও কটি কোয়ারেন্টাইন। অবশেষে সিরিজে বেশকিছু কাটছাঁট করার সিদ্ধান্ত নেন বোর্ড কর্তারা। ট্যুর অ্যান্ড ফিক্সচার্স কমিটির বৈঠকে ঠিক হয়েছিল দুটো ভেন্যুতে হবে একদিন ও টি টোয়েন্টি সিরিজ। একদিনের সিরিজ হবে আহমেদাবাদে এবং টি টোয়েন্টি সিরিজ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

এই পরিস্থিতিতে সিরিজ আয়োজনের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন সিএবি কর্তারা। শোনাযাচ্ছে ইতিমধ্যে টিকিটও ছাপানো শুরু হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে সিএবি সচিব স্নেশাসিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “সরকারের অনুমতি পাওয়ার পর ৭৫ শতাংশ দর্শক নিয়েই হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ। টিকিট ছাপানোর কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল। কয়েক দিনের মধ্যেই তাও সম্পূর্ণ হয়ে যাবে”।

প্রথমে শোনাযাচ্ছিল দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে ম্যাচ। কিন্তু পরিস্থিতির ওপর নজর রাখছিলেন বোর্ড কর্তারা। সেইসঙ্গে যে রাজ্যে খেলা সেখানেও করোনার বিধি-নিষেধ কী হয় তার দিকেও চোখ রেখেছিলেন সকলে। অবশেষে সোমবার পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত ঘোষণার পরই সবকিছু পাকা হয়ে যায়।

close whatsapp