আন্তর্জাতিক অভিষেক ম্যাচের পর নিজের অনুভূতি প্রকাশ করে হৃদয়গ্রাহী বার্তা পোস্ট করলেন দীপক হুডা

অভিষেক ম্যাচে ৩২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন হুডা

Deepak Hooda
Deepak Hooda. (Photo Source: Twitter)

অনেক বছরের ধৈর্য এবং কঠোর পরিশ্রম অবশেষে দীপক হুডার জন্য ফলপ্রসূ হয়েছে। ব্যাটিং অলরাউন্ডার রবিবার (৬ই ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেক করেছেন। প্রথম ওয়ানডেটি ছিল ভারতের ১০০০তম ওয়ানডে ম্যাচ। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে এই মাইলসযতনে পৌঁছেছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে স্বাগতিকরা ছয় উইকেটে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।  

বিরাট কোহলির কাছ থেকে অভিষেক ম্যাচের টুপি পেয়েছিলেন দীপক হুডা

হুডা তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচে চিত্তাকর্ষক পারফর্ম করেছেন। তাঁর ইনিংসটি সংক্ষিপ্ত হলেও কার্যকরী ছিল। ছয় নম্বরে ব্যাট করতে এসে, নবাগতকে দেখে একবারও মনে হয়নি তিনি কোন রকম স্নায়বিক চাপের মধ্যে আছে। নিজের সহজাত ব্যাটিং করে বেশ কিছু নজরকাড়া শট খেলেছেন তিনি। দুটি বাউন্ডারির ​​সাহায্যে হুডা ৩২ বলে অপরাজিত ২৬ রান করেন এবং মেন ইন ব্লু মাত্র ২৮ ওভারে ১৭৭ রানের লক্ষ্য তাড়া করে।

এমন পারফরম্যান্স দিয়ে আন্তর্জাতিক অভিষেক হলে যে কোন ক্রিকেটারই সন্তুষ্ট হতেন এবং হুডাও তার ব্যতিক্রম নন। খেলার পরে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি সত্যিই নিজের পারফরম্যান্সে তৃপ্ত। ২৬ বছর বয়সী টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে টিম ইন্ডিয়ার ক্যাপ নিচ্ছেন হুডা। ভিডিওটির পাশাপাশি তিনি একটি হৃদয়গ্রাহী বার্তাও লিখেছেন। 

“আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে সত্যিই সম্মানিত এবং ধন্য। @imVkohli ভাইয়ের কাছ থেকে ক্যাপটি পাওয়া আমার কাছে একটি খুব বিশেষ এবং স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। এই চমৎকার যাত্রায় জড়িত প্রত্যেককে ধন্যবাদ!!,” পোস্টের ক্যাপশনে লিখেছেন দীপক হুডা।

দীপক হুডার হৃদয়গ্রাহী টুইট 

এদিকে, সূর্যকুমার যাদবের সাথে পঞ্চম উইকেটে অপরাজিত ৬২ রানের জুটি গড়ে হুডা ভারতকে জয়ের লক্ষ্যের দিকে নিয়ে যান। অভিষেককারীর পারফরম্যান্সের কথা বলতে গিয়ে সূর্যকুমার বলেছিলেন যে হুডাকে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি এবং তাঁর আত্মবিশ্বাস প্রশংসনীয় ছিল। 

“বিষয়গুলি সত্যিই পরিষ্কার ছিল, তিনি (হুডা) প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেছেন, তাই তিনি পরিস্থিতিটি সত্যিই ভালোভাবে উপলব্ধি করেছিলেন। তাই আমরা অল্প কথোপকথন করছিলাম এবং স্বল্প লক্ষ্য নির্ধারণ করছিলাম (আমাদের পার্টনারশিপে)। যদিও তাঁর আত্মবিশ্বাস ভালো ছিল,” খেলার পর সূর্যকুমার বলেছিলেন।

এখন দেখার রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়াদের অনুপস্থিতিতে হুডা বোলার হিসেবে ছাপ ফেলে বিকল্প অলরাউন্ডার হয়ে উঠতে পারেন কি না। 

close whatsapp