ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে কোভিডের ধাক্কা, করোনায় আক্রান্ত ধওয়ান, শ্রেয়স ও রুতুরাজ,

Ruturaj Gaikwad, Shikhar Dhawan, Shreyas Iyer
Ruturaj Gaikwad, Shikhar Dhawan, Shreyas Iyer. . (Photo Source: Twitter)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু হতে আর বাকি মাত্র তিনদিন। তার আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। ঘরের মাঠে নামার আগেই করোনার হানা টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। করোনায় আক্রান্ত ভারতীয় দলের তিন তারকা শিখর ধওয়ান, শ্রেয়স আইয়ার ও রুতুরাজ গোয়কোয়াড়। আর তাতেই চিন্তার ভাঁজ ভাররতীয় টিম ম্যানেজমেন্টের কপালে। আগামী ৬ ফেব্রুয়ারী প্রথম একদিনের ম্যাচে নামার কথা ভারতের। সেখানেই অনিশ্চিত দলের সেরা দুই তারকা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০০ তম একদিনের ম্যাচ খেলতে নামার কথা ভারতের। আগামী ৬ ফেব্রুয়ারী সেই ঐতিহাসিক ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই একদিনের দলের অধিনায়ক হিসাবে অভিষেক হবে রোহিত শর্মার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও, সেই ম্যাচ দিয়েই জয়ের রাস্তায় ফিরতে চায় টিম ইন্ডিয়া। কিন্তু হঠাত্ করোনার হানায় ভেস্তে গিয়েছে সমস্ত হিসাব নিকাশ।

গত রবিবারই আহমেদাবাদে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। করোনমার জন্য নতুন বিধি-নিষেধ মেনেই চলচে হবে তাদের। তাই নিয়ম অনুযায়ী আহমেদাবাদ পৌঁছেই তিনদিনের কঠোর কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হয়েছে রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, শিখর ধওয়ানদের। আহমেদাবাদে পৌঁছনোর পর তাদের সকলেরই আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ আসে। সেই থেকে সকলেেই টিম হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। আগামী বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু করার কথা ভারতীয় দলের।

তাই নিয়ম অনুযায়ী বুধবার দ্বিতীয় দফায় সকলের আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়। আর তার রেজান্ট আসার পরই বড়সড় ধাক্কা নেমে আসে ভারতীয় শিবিরে। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে শিখর ধওয়ান, শ্রেয়স আইয়ার ও রুতুরাজ গায়কোয়াড়দের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে কার্যত তারা নেই। তাদের বদলে কাদের খেলানো হবে, শীঘ্রই ঘোষণা করা হবে।

তবে একটাই স্বস্তির খবর, দলের বাকি সদস্যরা এখনও পর্যন্ত করোনা মুক্ত। বুধবারের পরীক্ষায় সকলেরই ফলাফল নেগেটিভ এসেছে। শোনাযাচ্ছে বাকি ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরা এই তিন ক্রিকেটারের সংস্পর্ষে আসেননি। তবুও ঝুঁকি নিতে নারাজ বোর্ড। আপাতত আইসোলেশনেই রয়েছে সকলে। বৃহস্পতিবার সকালে ফের আরটি-পিসিআর পরীক্ষা হবে অন্যান্য ক্রিকেটারদের।

বছরের শুরু থেকেই করোনার গ্রাফ বাড়তে শুরু করেছিল দেশে। যদিও তারমধ্যেও সিরিজ করতে আশাবাদী ছিল বোর্ড। অবশেষে বেশকিছু কাটছাঁট করে সিরিজ আয়োজনের ব্যবস্থা করা হয় বোর্ডের তরফে। করোনার কথা মাথায় রেখেই দুটো ভেন্যুতে একদিন ও টি টোয়েন্টি সিরিজ করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ড কর্তারা। একদিনের সিরিজ হবে আহমেদাবাদে এবং টি টোয়েন্টি সিরিজ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

কলকাতায় ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ হওয়ার কথা ঘোষণা করা হলেও, আহমেদাবাদে দর্শকহীন  গ্যলারীতেই একদিনের সিরিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনার জন্য কোনওরকম ঝুঁকি নিতে চাননি কর্তারা। কিন্তু করোনার হানা রোখা গেল না। ম্যাচ শুরুর চার দিন আগেই ভারতীয় শিবিরে করোনার হানা। এমনটা যে হতে পারে সে ,সম্ভাবনা অবশ্য একেবারেই উড়িয়ে দিতে পারননি বোর্ড কর্তারা। সেজন্য তো আগে থেকেই দুজন ব্যাক আপ ক্রিকেটার দলে নিয়ে রেখেছিল ভারতীয় দল। কিন্তু সিরিজ শুরুর আগেই যে এমন হতে পারে তা হয়ত ভাবতে পারেনি কেউই।

ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ১০০০ তম ম্যাচে নামার আগে চিন্তায় ভারতীয় ব্রিগেড।

close whatsapp