নিজের ওপর বিশ্বাস রেখেই সাফল্য, রোহিতের রেকর্ড ছুঁয়ে জানালেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo by Aamir QURESHI / AFP) (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

নিজের ওপর বিশ্বাস ছিল তাঁর। আর তার জেরেই শেষপর্যন্ত রানের খরা কাটাতে পারলেন বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে পারেননি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই স্বমেজাজে পাওয়া গেল বিরাট কোহলিকে। টি টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ারের ৩০তম অর্ধশতরান পেলেন তিনি। রোহিতের রেকর্ড ছোঁয়ার সঙ্গেই যেন নিজের ফর্মও ফিরে পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ব্যাটিংয়ে যে ব্যালান্সটা খুঁজছিলেন, সেটাই এদিনের ম্যাচে ফিরে পেয়েছেন তিনি, আর তাতেই বিরাট কোহলির সাফল্য।

ওয়েস্ট ইব্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ১৭ রানে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। সমালোচনা এবং বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। প্রথম ম্যাচের পরও বিরাটের রান না পাওয়া নিয়ে নানান কথা শোনা গিয়েছিল সকলের মুখে। রান না পাওয়ায় বিরাট নিজেও হয়ত যথেষ্ট বিরক্ত ছিলেন। রান পেতেই মরিয়া ছিলেন তিনি। অবশেষে শুক্রবার সেই রানের মুখ দেখেছেন বিরাট। শুধু তাই নয় দেশার জার্সিতে কেরিয়ারের ৩০ নম্বর অর্ধশতরানটা করলেন ওভার বাউন্ডারি মেরেই।

এদিনের ম্যাচে নামার আগে থেকেই জানতেন দায়িত্ব নিয়ে খেলতে হবে। মাথা ঠান্ডা করেই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন সেইসঙ্গে নিজের ওপর বিশ্বাস রেখেছিলেন যে তিনি পারবেন। আর তাতেই যেন সেই পুরবনো ব্যালান্সটা এদিন ফিরে পেয়েছিলেন বিরাট কোহলি। আর তার সৌজন্যেই সাফল্য এসেছে ভারতীয় দলের তারকার ব্যাটে। রান পেয়ে খুশি বিরাট কোহলিও।

নিজের ওপর আস্থা থেকেই এই সাফল্য এসেছেন, রোহিতের রেকর্ড ছোঁয়ার পর জানালেন বিরাট কোহলি

ভারতের ইনিংস শেষ বিরাট কোহলি জানিয়েছেন, “মাঠে নামার সময় থেকেই একটা আলাদা দায়িত্ব থাকে। সেই সময়ই ঝুঁকি নেওয়া বা না নেওয়ার বিষয়টা ঠিক করতে হয়। দায়িত্ব নিয়ে খেলার জন্য নিজের ওপর বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরী। প্রত্যেক ক্রিকেটারই সেই ব্যালান্সটা খোঁজে। আজড আমি যখন ব্যাট করতে যাই, সেই ব্যালান্সটা অনুভব করেছি। মাথা ঠান্ডা রেখে এবং গ্যাপ বুজে শট খেলার চেষ্টা চালিয়ে গিয়েছি”।

এদিন বিরাট যখন মাঠে নামেন তখন রোহিত শর্মার রেকর্ড ছুঁতে মাত্র একধাপ পিছিয়ে ছিলেন। রোহিত অবশ্য বেশীক্ষণ মাঠে থাকতে পারেননি। কিন্তু দলের রান একা হাতে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করে গিয়েছেন বিরাট কোহলি। ৫২ রানের দুরন্ত ইনিংসে খেলে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। মাঠে আসার পর থেকেই দুরন্ত মেজাজে ছিলেন তিনি। ক্রিজে এসে শুরুটাই করেছিলেন চার দিয়ে।

আর অর্ধশতরানটা করেন ওভার বাউন্ডারি দিয়ে। তাঁর পারফরম্যান্সে এদিন আপ্লুত সকলে। দীর্ঘদিন পর ব্যাটে রান পেয়ে খুশি বিরাট কোহলিও। ৫২ রানের ইনিংসে বিরাট কোহলি মেরেছেন ৭টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।

 

close whatsapp