ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেই ওয়াশিংটন সুন্দর, হ্যামস্ট্রিংয়ে চোট তাঁর

Washington Sundar
Washington Sundar(Photo by Mark Fletcher/MI News/NurPhoto via Getty Images)

একদিনের সিরিজের পর টি টোয়েন্টি সিরিজেও নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। সিরিজ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। শোনাযাচ্ছে হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে এই তরুণ ক্রিকেটারের। এই সিরিজ তো বটেই, চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। যদিও এখনও পর্যন্ত বোর্ডের তরফে সরকারীভাবে কিছু জানানো হয়নি। তবে শোনাযাচ্ছে ১৫ ফেব্রুয়ারী নাকি তাঁকে বেঙ্গালুরুতে এনসিএ-তে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়টা সত্যিই ভাল যাচ্ছে না ওয়াসিংটন সুম্দরের। দীর্ঘদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন ওয়াসিংটন সুন্দর। ভাল পারফর্ম্যান্সও দেখিয়েছিলেন তিনি। কিন্তু হঠাত্ই চোটের ধাক্কায় সিরিজের বাইরে তলে গেলেন এই তরুণ তারকা ক্রিকেটার। শোনাযাচ্ছে আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও নাকি ভারতীয় দলে নেই ওয়াশিংটন সুন্দর। যদিও তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে না বোর্ডের তরফে।

ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। আগামী বুধবার থেকে শুরু হবে সিরিজ। একদিনের সিরিজ হোয়াইট ওয়াশ করার পর এখন তাদের লক্ষ্য টি টোয়েন্টি সিরিজেও ক্যারিবিয়ান ব্রিগেডকে হোয়াইট ওয়াশ করা। কিন্তু সেই ম্যাচে নামার আগে দলের অন্যতম অস্ত্র ওয়াশিংটন সুন্দর ছিটকে গেলেন।

হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ওয়াশিংটন সুন্দরের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেই তিনি

ইডেনের মাটিতে সবসময়ই স্পিনাররা সফল হয়েছে। সেইজন্যই দলে ওয়াসিংটন সুন্দরকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেইসঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটিংও করতে পারেন তিনি। কিন্তু ইডেনে বল গড়ানোর আগেই ছিটকে গেলেন দলের এই তরুণ তারকা ক্রিকেটার। তবে এথনই তাঁর কোনও পরিবর্ত ক্রিকেটার নেওয়া হবে না বলেও জানা গিয়েছে।

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী ওয়াশিংটন সুন্দরের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। এরফলে এই সিরিজে নামতে পারবেন না তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারী এনসিএ-তে রিহ্যাবের জন্য যোগ দেবেন ওয়াশিংটন সুন্দর।

যদিও দলের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার ও দীপক হুডা রয়েছেন। এই পরিস্থিতিতে নতুন কোনও ক্রিকেটারকে আর ডাকতে চাইছে না নির্বাচকরা। কারণ বায়োবাবলের মধ্যে রয়েছেন প্রত্যেকটি ক্রিকেটার। সেইসঙ্গে এই পরিস্থিতিতে নতুন কোনও ক্রিকেটার যোগ দিলে অন্তত পাঁচ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে। ফলে বিশেষ কোনও লাভ হবে না বলেই মনে করা হচ্ছে। তাই ওয়াশিংটনের বদলে ভেঙ্কটেশ আইয়ার ও দীপক হুডার মধ্যে যেকোনও একজনকে বেছে নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

close whatsapp