টি২০ বিশ্বকাপ ২০২২ঃ বাংলাদেশের হয়ে যে তিন ক্রিকেটার সর্বোচ্চ উইকেট নিতে পারেন
আপডেট করা - Oct 20, 2022 10:15 pm
৩. তাসকিন আহমেদ

২০১৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপেই প্রথমবার খেলেছিলেন তাসকিন আহমেদ। সেখানেই নিজের পারফর্মযান্স দেখিয়ে সকলকে চমকে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটকে আপ্লুত করেছিল। ৪ ওভারে সেই ম্যাচে মাত্র ২৪ রান দিয়েছিলেন তাসকিন আহমেদ। সেইসঙ্গে তাঁর ঝুলিতে ছিল আরও একটি উইকেট। গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারকেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি।
এই বছরই অবশ্য কেরিয়ারের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে তাদের বিরুদ্ধে বাংলাদেশের একদিমের সিরিজ জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। তিন ম্যাচেপ সেই একদিনের সিরিজে তাসকিন আহমেদ একাই নিয়েছিলেন আট উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই একদিনমের সিরিজেই কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তৃতীয় একদিনের ম্যাচে ৩৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেইসঙ্গে সিরিজের সেরা ক্রিকেটারও হয়ে উঠেছিলেন তাসকিল আহমেদ।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও যদি এই পারফরম্যান্স তিনি ধরে রাখতে পারেন, তবে বাংলাদেশ যে অনেক দেশকেই কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না।