সূর্যকুমার যাদবকে ধারাবাহিকতার সঙ্গে আগ্রাসী ইনিংস খেলতে দেখে মুগ্ধ প্রধান কোচ দ্রাবিড়

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo by Daniel Pockett-ICC/ICC via Getty Images)

অস্ট্রেলিয়ায় চলমান আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করা সূর্যকুমার যাদবের প্রশংসা করেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। বৈশ্বিক ইভেন্টে ভারতের চূড়ান্ত সুপার ১২ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৪৪.০০-এর অসাধারণ স্ট্রাইক রেটে ২৫ বলে অপরাজিত ৬১ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন সূর্যকুমার।

মিডল অর্ডার ব্যাটারের পারফর্ম্যান্সকে দ্রাবিড় ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন এবং তাঁর অসামান্য স্ট্রাইক রেট ও ধারাবাহিকতা দেখে বিস্মিত হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করার জন্যও সূর্যকুমার যাদবের বিশেষ প্রশংসা করেছেন প্রধান কোচ।

সূর্যকুমার যে ধরনের স্ট্রাইক রেটে খেলছে সেটা বজায় রেখে ধারাবাহিক হওয়া সহজ নয়: রাহুল দ্রাবিড়

“আমি মনে করি সে আমাদের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে। তাকে খেলতে দেখা আনন্দের। যখন সে এই ধরনের ফর্মে থাকে তখন তাকে ব্যাট করতে দেখে মজা লাগে। প্রতিবারই সে যেন একটা শো উপস্থাপন করে,” তাদের শেষ সুপার ১২ ম্যাচে জিম্বাবোয়ের বিপক্ষে ভারতের জয়ের পর দ্রাবিড় বলেছেন।

“হ্যাঁ, এটা অবিশ্বাস্য। সে কারণেই সে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি প্লেয়ার। সে যে ধরনের স্ট্রাইক রেটে খেলছে সেটা বজায় রেখে ধারাবাহিক হওয়া সহজ নয়। তাই, সে যেভাবে খেলছে তা অসাধারণ। আমার মনে হয় সে তার প্রক্রিয়ায় খুব স্পষ্ট ছিল। সে তার কৌশল সম্পর্কে খুব স্পষ্ট,” তিনি আরও যোগ করেছেন।

রাহুল দ্রাবিড় শেষে বলেছেন, “আমি মনে করি সে (সূর্য) খুব কঠোর পরিশ্রম করেছে। সূর্য সম্পর্কে একটি বিষয় যা আমার মনে হয় তা হল সে নেটে প্রচুর পরিশ্রম করেছে, তার খেলা এবং ফিটনেস নিয়ে চিন্তা করেছে।”

এখনও পর্যন্ত ২২৫ রান সংগ্রহ করে সূর্যকুমার যাদব সুপার ১২ পর্বে বিরাট কোহলির (২৪৬) পরেই দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। পাশাপাশি মেগা টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেট ১৯৩.৯৬, যা বাকীদের চেয়ে তাঁকে অনেকটাই এগিয়ে রেখেছে।

মুম্বাইয়ের ক্রিকেটার এই টুর্নামেন্টে তাঁর দ্বিতীয় প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন যখন মেন ইন ব্লু জিম্বাবোয়েকে ৭১ রানে হারিয়েছিল। ১০ই নভেম্বর বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে।

close whatsapp