টি২০ বিশ্বকাপ ২০২২ঃ বাংলাদেশের হয়ে যে তিন ক্রিকেটার সর্বোচ্চ উইকেট নিতে পারেন
আপডেট করা - Oct 20, 2022 10:15 pm
২. সাকিব আল হাসান

এবারের এশিয়া কাপের আগেই বাংলাদেশের টি টোয়েন্টি দের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপেও তাঁর নেতৃত্বেই নামতে তলেছে বাংলাদেশ। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বল হাতে বাংলাদেশের সবচেয়ে সফল বোলারার তকমা রয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের গায়েই। এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিকও তিনি। এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে সাকিব আল হাসানের টি টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে ৪১টি উইকেট।
অস্ট্রেলিয়ার পিচ বরাবরই পেসারদের জন্য যে স্বর্গরাজ্য তা বলার অপেক্ষা রাখে না। এবারও য়ে তার খুব একটা অন্যথা হবে এমনটা নয়। সেখানে শুরুতেই প্রতিপক্ষকে ধাক্কাটা দিতে পারেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। সেখানেই মিডল ওভারে বাংলাদেশের হয়ে অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন সাকিব আল হাসান। সেই সময় তাঁর হাতের দক্ষ স্পিন যে বাংলাদেশ বোলিং লাইনআপের অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠতে পারেন সেটা বলার অপেক্ষা রাখে না।