টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ঋষভ পন্থ, সোশ্যাল সাইটে ক্ষোভ প্রকাশ নেটিজেনদের

Rishabh Pant
Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

এশিয়া কাপের ব্যর্থতা  এখন অতীত। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রু পর্ব থেকেই ছিটকে গিয়েছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার মাটিতে সেই ধারাই এখন বদলাকে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় শিবির।  সেই মতো সোমবারই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জ্য দল ঘোষণা করে দিল ভারতীয় দলের নির্বাচকরা। আর সেই দলে যে এশিয়া কাপের দলের থেকে খুব একটা বেশী বদল রয়েছে তেমনটাও নয়।

দল ঘোষণা হও.ার পরই সোশ্যাল সাইট জুড়ে শুরু হয়ে গিয়ছে নানান গুঞ্জন।  এবারের বিশ্বকাপ শুরু হও.ার আগে থেকেই সঞ্জু স্যামসনকে নেওয়া নিয়ে একটা জল্পন চলছিল। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থকেই ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার হিসাবে রাখা হয়েছে। এবারের এশিয়াতাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। তাঁরকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা নিয়ে বেশ চটেছেন ভারতীয় দলের  সমর্থকরা। তার্যত ঋষভ পন্থের নির্বাচন ঘিরে বেশ অসন্তুষ্ট নেটিজেনরা।

এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে ঋষভ পন্থকে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হয়নি। যদিও দ্বিতীয় ম্যাচে হংকং ম্যাচ থেকে সবকটি ম্যাচই খেলেছিলেন ঋষভ পন্থ। কিন্তু একটিও ম্যাচে তার ব্যাটে রানের ঝলক দেখা যায়নি। পাকিস্তান থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচেও ঋষভ পন্থ ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন। এমনকী আফগানিস্তানের বিরুদ্ধেও ঋষভ পন্থ কিন্তু ১৫ পানেই সাজঘরে ফিরেছিলেন। এরপরেও টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষভ পন্থকে দলে নেওয়ার সিদ্ধান্তে খুশি নন নেটিজেনরা।


https://twitter.com/KM_Akif/status/1569309778014515200

এখনও পর্যন্ত দেশের জার্সিতে সব মিলিয়ে প্রায় ৫৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। সব মিলিয়ে রান করতে পেরেছেন মাত্র ৯৩৪। তাঁর গড় দাড়াচ্ছে ২৪-এর মতো। এমনকী স্ট্রাইকরেটও যে খুব একটা ভাল রয়েছে তেমনটা নয়। টি টোয়েন্টিতে দেশের হয়ে ঋষভ পন্থের স্ট্রাইকরেট রয়েছে ১২৬.২১। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে মাত্র দুটো অর্ধশতরান। এখনও পর্যন্তক ঋষভ পন্থ ভারতের হয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ স্কোর ৬৫-ই করতে পেরেছেন। আর এই সমস্তকিছু নিয়েই নেটিজেনরা কিন্তু বেজায় চটেছেন।

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক)

কেএল রাহুল (সহ অধিনায়ক)

বিরাট কোহলি

সূর্যকুমার যাদব

দীপক হুডা

ঋষভ পন্থ (উইকেটকিপার)

দীনেশ কার্তিক

হার্দিক পান্ডিয়া

রবিচন্দ্রন অশ্বিন

যুজবেন্দ্র চাহাল

অক্ষর পটেল

জসপ্রীত বুমরাহ

ভুবনেশ্বর কুমার

হর্ষল পটেল

অর্শদীপ সিং

close whatsapp