টি-২০ বিশ্বকাপ ২০২২: যে ৩ ক্রিকেটার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশী রান করতে পারেন
বাংলাদেশ দলে অভিজ্ঞতা ও তারুণ্যর ভালো মিশেল রয়েছে
আপডেট করা - Oct 20, 2022 4:42 pm
২) শাকিব আল হাসান

বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান বোলিং, ব্যাটিং দুই বিভাগেরই উল্লেখযোগ্য সদস্য হবেন, তবে বোলিংয়ে দায়িত্ব নেওয়ার মতো নির্ভরযোগ্য সদস্য থাকলেও ব্যাটিংয়ের ক্ষেত্রে শাকিবের অভিজ্ঞতা এবং দক্ষতার উপর বাংলাদেশ দল অনেকটাই নির্ভর করে থাকবে। তিনি তিন নম্বরে নেমে ইনিংস গড়ার পাশাপাশি, ফিনিশার হিসাবেও ভূমিকা পালন করতে পারেন।
বিভিন্ন পজিশনে ব্যাটিং করার নমনীয়তার কারণে শাকিবকে টি-২০ বিশ্বকাপে ধারাবাহিকভাবে রান করার দায়িত্ব নিতে হবে। ফলে বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ায় আয়োজিত আইসিসি ইভেন্টে শাকিবের সর্বোচ্চ রান স্কোরার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
২০০৬ সালে অভিষেক হওয়ার পর থেকে ৩৫ বছর বয়সী ১০২ টি-টোয়েন্টিতে ১২২.৪৩ স্ট্রাইক রেটে ২১৯৯ রান করেছেন। সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজে চার নম্বরে ব্যাটিং করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানের ইনিংস খেলার পাশাপাশি তিন ইনিংসে ১৫৪ রান করে বাংলাদেশের সেরা ব্যাটার ছিলেন শাকিব। অভিজ্ঞ খেলোয়াড় টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে তাঁর সেরাটা দেবেন বলে আশা করা হচ্ছে।