টি-২০ বিশ্বকাপ ২০২২: যে ৩ ক্রিকেটার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশী রান করতে পারেন

বাংলাদেশ দলে অভিজ্ঞতা ও তারুণ্যর ভালো মিশেল রয়েছে

১) লিটন দাস

Litton Das
Litton Das. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

টপ অর্ডারে ধারাবাহিক অবদান রাখা লিটন দাস ৬০টি টি-টোয়েন্টিতে ১২৭.৬৩ স্ট্রাইক রেটে ১২৬১ রান সংগ্রহ করেছেন। কেবল বাংলাদেশের পরিচিত পিচেই নয়, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো পেস সহায়ক পিচেও রান করে লিটন বাংলাদেশের ব্যাটিং লাইন-আপের ভরসাযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন আট ইনিংসে ১৩৩ রান সংগ্রহ করেছিলেন, তবে এই বছর সেই ব্যর্থতা ভুলে উন্নত পারফর্ম্যান্স করতে চাইবেন। পেস বোলিং খেলতে পারার দক্ষতা এবং ওপেনার বা ৩ নম্বর পজিশনের ব্যাটার হিসাবে নামার সুযোগ থাকায় লিটন বাংলাদেশের হয়ে বড় রান সংগ্রহ করতে পারেন।

সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজে তিনি চার ইনিংসে ৩৫.৫০ গড়ে ১৪২ রান করেছেন ১৪২ স্ট্রাইক রেটে। তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৪২ বলে ৬৯ রানের ইনিংস খেলেছিলেন এবং টি-২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বেও এই ফর্ম বজায় রাখতে চাইবেন তিনি। 

Previous
Page 3 / 3

close whatsapp