ভেঙ্কটেশ আইয়ারকে তিনে নামানো ভবিষ্যতের দিকে তাকানোর ইঙ্গিত, মত জাহির খানের

প্রজ্ঞান ওঝা বললেন ভারতকে মিডল অর্ডার মেরামত করার কথা

Zaheer Khan
Zaheer Khan. (Photo by /AFP via Getty Images)

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নবাগত ভেঙ্কটেশ আইয়ারকে ৩ নম্বর ব্যাটিং পজিশনে উন্নীত করা হয়েছিল। ব্যাট হাতে ১১ ডেলিভারিতে ১২* রান করেন আইয়ার। আইয়ারকে ৩ নম্বর স্লটে উন্নীত করার দলের এই স্ট্র্যাটেজিক পরিবর্তন দেখে প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। অন্যদিকে, ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা অভিমত দিয়েছেন ভারতের মিডল অর্ডারের মেরামত প্রয়োজন। 

জাহির মতামত দিয়েছেন যে এই পদক্ষেপটি প্রমাণ করে যে ‘মেন ইন ব্লু’ ইতিমধ্যেই ২০২২ সালের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে চিন্তাভাবনা করছে এবং তাঁর মনে হয়েছে যে ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দ্বারা নেওয়া একটি সক্রিয় পদক্ষেপ ছিল এটি। 

“সুযোগ থাকাই ভেঙ্কটেশ আইয়ারকে ৩ নম্বরে উন্নীত করার পদক্ষেপ প্রমাণ করে যে ভারত ইতিমধ্যেই পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছে। তারা যদি এমন কিছু না করত, তাহলে আপনি বলতে পারতেন যে তারা একটি সুযোগ মিস করেছে। এটি অবশ্যই ভবিষ্যতের কথা মাথায় রেখে ম্যানেজমেন্টের একটি সক্রিয় পদক্ষেপ ছিল,” ক্রিকবাজের সাথে একটি আলোচনায় জাহির খান বলেছেন। 

ভারতকে তাদের মিডল অর্ডার সাজাতে হবে: প্রজ্ঞান ওঝা

বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা বলেছেন যে ভারতীয় দলকে মিডল অর্ডার সাজাতে হবে কারণ আইসিসির বড় টুর্নামেন্টে ভারতীয় দলকে মিডল অর্ডারই ক্ষতিগ্রস্থ করছে। ওঝা মনে করেন যে ভারতীয় টপ অর্ডারের পাশাপাশি বোলিং আক্রমণও দুর্দান্ত ফর্মে রয়েছে।  

“আমাদের মিডল অর্ডার ঠিক করে সাজাতে হবে। আইসিসি টুর্নামেন্টে ওখানেই আমাদের ক্ষতি হচ্ছে। আমরা যদি সেই জায়গাটা শোধরাই, তাহলে বাকিটা ঠিকঠাক হয়ে যাবে। আমাদের টপ অর্ডার ব্যাটিং ও বোলিং চমৎকার হচ্ছে। কিন্তু ওই একটা জায়গা এখনও ভোগাচ্ছে,” প্রজ্ঞান ওঝা বলেছেন।  

ওঝা আরও যোগ করেছেন যে রোহিত শর্মা এবং কেএল রাহুল কম স্কোরে আউট হওয়ার পরে প্রথম দুটি বিশ্বকাপ ম্যাচে ভারতীয় মিডল অর্ডার টেনে নিয়ে যেতে ব্যর্থ হয়েছিল। ওঝা মনে করেন যে মিডল অর্ডারের ব্যর্থতার কারণেই ভারতের পক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা সম্ভব হয়নি। 

“টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই রোহিত এবং রাহুল তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে ভারতের মিডল অর্ডার বড় রান তুলতে ব্যর্থ হয়েছিল। মিডল অর্ডারের ব্যর্থতার খেসারত হিসেবেই ভারত সেমিফাইনালে যেতে পারেনি,” ওঝা শেষে বলেছেন।  

close whatsapp