“অশ্বিন ব্যতিক্রমী কিছু করছে না” – অফ স্পিনারের ধারাবাহিক সাফল্য দেখে অবাক নন আকাশ চোপড়া

অশ্বিনের কৃপণ বোলিং চার ওভারের ব্যাঙ্ক, মনে করেন তিনি

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরে আসার পর থেকে রবিচন্দ্রন অশ্বিন অতীতে যা করতেন তার থেকে তেমন নতুন কিছু করছেন না বলেই মনে করেন আকাশ চোপড়া। তিনি অশ্বিনের মিতব্যয়ী বোলিংকে চার ওভারের ব্যাঙ্ক বলেছেন। 

ওয়াশিংটন সুন্দর চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ায় সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে অশ্বিনকে ভারতীয় দলে নেওয়া হয়েছিল। বুদ্ধিমান অফ স্পিনার তাঁর প্রত্যাবর্তনের পর থেকে যে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন তাতে নয়টি উইকেট শিকার করেছেন এবং সেইসাথে অত্যন্ত কৃপণ বোলিং করেছেন।  

অশ্বিন চার ওভারের ব্যাঙ্ক – আকাশ চোপড়া 

তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে, আকাশ চোপড়া ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অশ্বিনের অনুমিত পরিবর্তনের বিষয়ে আলোকপাত করেছেন। প্রাক্তন ক্রিকেটার পর্যবেক্ষণ করেছেন, “আফগানিস্তান ম্যাচ থেকে দ্বিতীয় টি-টোয়েন্টি পর্যন্ত যদি আমরা দেখি, গত পাঁচটি ম্যাচে অশ্বিন অসাধারণ ছিল। সে টানা পাঁচটি ম্যাচ খেলেছে, প্রতিবারই মিতব্যয়ী এবং প্রতিবারই উইকেট নিয়েছে। সবাই জিজ্ঞেস করছে কীভাবে অশ্বিন নিজের খেলায় এতোটা পরিবর্তন এনেছে। কিন্তু সে নতুন কিছুই আবার আবিষ্কার করেনি।” 

আকাশ চোপড়া মনে করেন অশ্বিন গত কয়েক বছর ধরে আইপিএলে ধারাবাহিক পারফরমার। চোপড়া বিস্তারিত বলেছেন, “সে নিজে কোথাও যায়নি, নির্বাচকরাই তাকে বাছাই করেননি। বিগত আট থেকে দশ বছরের যে কোনো একটি বছর দেখলে দেখা যাবে, আইপিএলে অশ্বিন কখনওই তেমন রান দেননি। তিনি ১৪টি ম্যাচই খেলেন, তিনি চার ওভারের ব্যাঙ্ক।” 

আইপিএলের গত চার মরসুমে অশ্বিন ৪৫ উইকেট নিয়েছেন। এই সময়ের মধ্যে তাঁর ইকোনমি রেট ছিল ৭.৬১। আকাশ চোপড়া যোগ করেছেন যে অশ্বিন সবসময়ই একজন নির্ভরযোগ্য বোলার। তিনি ব্যাখ্যা করেছেন, “সে যখন বাদ পড়েছিল তখন সে চার ওভারের ব্যাঙ্ক ছিল। এর মধ্যে তিনটি আইপিএল হয়েছে, সেখানেও সে চার ওভারের ব্যাঙ্ক ছিল। সে কখনওই তার চার ওভারে ২৫-৩০ রানের বেশি দেয়না। কোন কোন ম্যাচে রান দিলেও, সে উইকেটও নেয়।”  

স্বনামধন্য ভাষ্যকার এই বলে শেষ করেছেন যে অশ্বিনের দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে অবাক করেনি। চোপড়া বলেছেন, “সে খেলার বিভিন্ন পর্যায়ে বোলিং করে – নতুন বলে, মাঝখানে এবং এমনকি ১৫তম বা ১৬তম ওভারেও বোলিং করতে পারে। সে ব্যতিক্রমী কিছু করছে না, আগে থেকেই তার কাছে দক্ষতা এবং গুণমান রয়েছে। এখন অভিজ্ঞতাটা বেরিয়ে আসছে। অনুগ্রহ করে অবাক হবেন না, আমি মোটেও অবাক নই যে কেন অশ্বিন এত ভালো করছে।”   

অশ্বিনের দক্ষতা এবং পরাক্রম কখনোই সন্দেহের মধ্যে পড়েনি। তবে, তাঁর ফিটনেস এবং অফ স্পিনের উপর ভরসা না রেখে অতিরিক্ত বোলিং বৈচিত্র্যের চেষ্টা করার প্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছিল।  

close whatsapp