নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অনিশ্চিত রুতুরাজ গায়কোয়াড়
আপডেট করা - Jan 24, 2023 7:35 pm

একদিনের সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। মঙ্গলবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলে হোয়াইট ওয়াশ করার রেকর্ড গড়বে ভারতীয় দল। একদিনের সিরিজের পরই ভারতীয় দলের সামনে রয়েছে টি টোয়েন্টি সিরিজ। আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে সেই টি টোয়েন্টি সিরিজ। সেখই সিরিজ শুর হওয়ার গেই খানিকটা চিন্তায় ভারতীয় শিবির। হাতের চোটের কারণে নিউ জিলযান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অনিশ্চিত হয়ে পড়েথেনব রুতুরাজ গায়কোয়াড়। মঙ্গলবারই এনসিএ-তে যোগ দিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্র বনাম হায়দরাবাদ ম্যাচ চলাকালীনই হাতের চোটের কবলে পরড়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। আর তাতেই এখন খানিকটা চিন্তায় ভারতী টিম ম্যানেজমেন্ট। রঞ্জি ট্রফিতে অবশ্য মহারাষ্ট্রের হয়ে হায়দরাবাদের বিরদ্ধে খিুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। দুই ইনিংসে মাত্র ৮ ও ০ রান করতে পেরেছিলেন তিনি। এরপরই রুতুরাজ গায়কোয়াড়ের হাতের চোট। মঙ্গলবারই এনসিএ-তে যোগ দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই বোর্ডের চিকিত্সকগের তত্ত্বাবধানে থাকবেন তিনি।
গতবছরও হাতের সমস্যার জেরেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়
রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময়ই হাতের কব্জিতে হব্যাথার অনুভব করেন তিনি। ব্যাটিংয়ের সময়ও তা যথেষ্ট সমস্যাতেই ফেলেছিল এই তরুণ ক্রিকেটারকে। সেজন্যই বিশেষ ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। মঙ্গলবারই এনসিএ-তে যোগ দিতে হয়েছে এই তরুণ ক্রিকেটারকে। আর এমন খবর সামনে আসার পরই রুতুরাজ গায়কোয়াড়ের ননিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এমনই হাতের কব্জির সমস্যার জেরে গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ গোয়কোয়াড়। নচুন বঠরও সেই একই সমস্যার সামনে তিনি। একান্তই যদি রুতুরাজ গায়কোয়াড় না খেলতে পারেন কতবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে দেখা যেতে পারে পৃথ্বী শকে। ইতিমধ্যেই টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের শিবিরে যোগ দেওয়াপ নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে।
আইপিএলের মঞ্চে ভাল পারফরম্যান্সের জন্যই রুকুরাজ গায়কোয়াড়কে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল। এবার রঞ্জি ট্রফিতে ভাল ফর্মে না থাকলেও বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই পাঁচটি ম্যাচে চারটি সেঞ্চুরী ছিল রুতুরাজ গায়কোেয়াড়ের। সেজন্যই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু রুতুরাজ গায়কোয়াড়ের চোট এখন চিন্তা বাড়াল বলেই মনে করছেন সকলে।