“আমি ফাঁকা মনে এসেছি” – ভেঙ্কটেশ আইয়ার কোচ দ্রাবিড়ের কাছ থেকে শিখতে আগ্রহী

জানালেন রোহিত শর্মার সঙ্গে কাটানো সময় তাঁর কাছে স্পেশ্যাল ছিল

Venkatesh Iyer
Venkatesh Iyer. (Photo Source: IPL/BCCI)

টিম ইন্ডিয়ার নতুন সদস্য ভেঙ্কটেশ আইয়ার বলেছেন যে তিনি “ফাঁকা মন” নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর যাত্রা শুরু করতে চলেছেন এবং নতুন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কাছ থেকে যতটা সম্ভব শিখতে আগ্রহী।  

সংযুক্ত আরব আমিরাতে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্যায়ে ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত ফর্ম দেখানোর পর ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন। ২৬ বছর বয়সী ওপেনার আইপিএলে সাত নম্বরে ধুঁকতে থাকা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ভাগ্য ঘুরিয়ে দিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। কেকেআরকে ফাইনালে তোলার পথে তিনি চারটি অর্ধশতকের সাহায্যে ১২৮.৪৭ স্ট্রাইক রেটে ১০ ম্যাচে ৩৭০ রান করেছিলেন। 

BCCI.tv-এর সাথে একটি সাক্ষাৎকারে, বুধবার থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে বাঁ-হাতি ব্যাটার তাঁর চিন্তাভাবনা সম্পর্কে বিশদে বলেছেন। তিনি বলেছেন, “আমি যতোটা পারি ততোটা শিখতে চাই। রাহুল (দ্রাবিড়) স্যার কিংবদন্তি, তাঁর কাছে অনেক কিছু শেখার আছে। পরিস্থিতি অনুযায়ী কেমন খেলতে হবে বা দল আমাদের থেকে কী চায়ছে সেই অনুযায়ী খেলতে হবে। আমি ফাঁকা মনে এসেছি এবং যাই ঘটুক না কেন আমি সেটা গ্রহণ করার জন্য তৈরী।”  

মিডিয়াম পেস বোলিং করার ক্ষমতার কারণে ভেঙ্কটেশ আইয়ার হার্দিক পান্ডিয়ার সম্ভাব্য পরিবর্ত হতে পারেন। হার্দিককে টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি বল করতে দেখা যায়নি। চোট থেকে ফিরে এসে বোলিং করার মতো পূর্ণ ফিটনেস পাননি তিনি। 

ভালো লাগে যখন দেশের প্রতিষ্ঠিত খেলোয়াড়রা আমার মতো নতুনদের সাথে কথা বলে: ভেঙ্কটেশ আইয়ার

ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন যে দ্রাবিড় ছাড়াও, তিনি অধিনায়ক রোহিত শর্মা এবং ঋষভ পান্তের সাথেও কথা বলেছেন।

টি-টোয়েন্টির সেরা ব্যাটারদের একজন রোহিতের কাছ থেকে টিপস পাওয়া তাঁর কাছে বিশেষ অনুভূতি বলে বর্ণনা করেছেন। মধ্যপ্রদেশের অলরাউন্ডার বিস্তারিত বলেছেন, “আমি অধিনায়ক এবং কোচের সাথে কথা বলেছি এবং ঋষভের সাথেও আমার কথা হল। তাঁরা সানন্দে স্বাগত জানালেন এবং আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে্ন এবং কীভাবে খেলাটাকে অ্যাপ্রোচ করতে হবে সেই নিয়ে পেপ টক দিলেন। ভালো লাগে যখন দেশের হয়ে সাফল্য পাওয়া প্রতিষ্ঠিত খেলোয়াড়রা আমার মতো নতুনদের সাথে কথা বলে। বিশেষ করে রোহিত শর্মা। বিশ্বের সেরা ব্যাটারদের একজন এসে যদি আমার সাথে কিছু শেয়ার করে সেটা খুবই স্পেশ্যাল। তাদের সাথে কথা বলে ভালো লেগেছে।” 

53 টি-টোয়েন্টি ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার সাতটি হাফ সেঞ্চুরি সহ ১৩৫.১৭ স্ট্রাইক রেটে ১২৪৯ রান করেছেন। তিনি তাঁর মাঝারি গতির বোলিংয়ে সাতের নিচে ইকোনমি রেটে ২৯টি উইকেটও নিয়েছেন। 

close whatsapp