পাকিস্তান ও ভারত সফরের ওডিআই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল নিউ জিল্যান্ড

ভারতের বিরুদ্ধে অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম

Team New Zealand
Team New Zealand. (Photo by Hannah Peters/Getty Images)

রবিবার, ১৮ই ডিসেম্বর, নিউ জিল্যান্ড ২০২৩-এর জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সাদা বলের ফর্ম্যাটে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন সেই সময় দেশে বিরতিতে থাকবেন বলে টম ল্যাথামকে ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্যও তাদের ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে ব্ল্যাকক্যাপ্স। নিউ জিল্যান্ডের নির্বাচকরা খেলোয়াড়দের কাজের চাপ সামলানোর জন্য উভয় সিরিজের জন্য ভিন্ন দল ঘোষণা করেছে। বর্তমান সময়ে আন্তর্জাতিক পর্যায়ে যে পরিমাণ ক্রিকেট খেলা হচ্ছে তা বিবেচনা করে কাজের চাপ ব্যবস্থাপনা আধুনিক যুগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

সম্প্রতি উইলিয়ামসন পদত্যাগ করার পর নিউ জিল্যান্ডের লাল বলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়া টিম সাউদি পাকিস্তান সফরের ওডিআইাসিরিজের পরেই কোচ গ্যারি স্টেড ও শেন য়ুর্গেনসেনের সঙ্গে দেশে ফিরে আসবেন এবং ২০২৩-এর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নেবেন। স্টেডের অনুপস্থিতিতে লিউক রঙ্কি ভারতে প্রধান কোচের দায়িত্ব নেবেন এবং পুরো সফরে সহায়তার জন্য নিউ জিল্যান্ড ক্রিকেটের নেটওয়ার্ক কোচ বব কার্টার ও পল ওয়াইজম্যান থাকবেন।

বাঁ-হাতি মার্ক চ্যাপম্যান এবং পেসার জেকব ডাফি ভারতে সিরিজের জন্য উইলিয়ামসন এবং সাউদির জায়গায় আসবেন। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। ক্যান্টারবারির অলরাউন্ডার হেনরি শিপলে সম্প্রতি ঘরোয়া সার্কিটে ভালো করেছেন এবং তাঁর কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত হয়েছেন। পাকিস্তান ও ভারত উভয় সফরের জন্যই ওডিআই স্কোয়াডে জায়গা পেতে সক্ষম হয়েছেন শিপলে।

ভারতের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের ওডিআই স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিল্‌ন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, হেনরি শিপলে, ইশ সোধি।

পাকিস্তানের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের ওডিআই স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিল্‌ন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, হেনরি শিপলে, ইশ সোধি, টিম সাউদি।

close whatsapp