শুভমন গিলের দ্বিশতরানে মুগ্ধ রোহিত শর্মা, ম্যাচ শেষে প্রশংসায় ভরালেন তরুণ ক্রিকেটারকে
আপডেট করা - Jan 19, 2023 11:05 am

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১২ রানে জিতেছে ভারতীয় দল। সেই ম্যাচেই ভারতের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। তাঁর দ্বিশতরানে ভর করেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। যদিও ভারতীয় দল জয়টা যে খুব একটা সহজে পেয়েছিল তা নয়। কিন্তু শেষপর্যন্ত জয় আসে ভারতীয় শিবিরেই। আর সেখানেই ম্যাচের নায়ক শুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দ্বিশতরানের ইনিংস খেলে একাধিক রেকর্ডের মালিকও হয়েছেন শুভমন গিল। তাঁকেই এবার প্রশংসায় ভরিয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা।
ভারতীয় দলের একের পর এক ব্যাটাররা ব্যর্থ হয়েসাজঘরে ফিরে গেলেও, এদিন শেষপর্যন্ত মাঠে থেকে ভারতকে বড় রানের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন শুভমন গিল। ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেখানেই বিশ্ব ক্রিকেটের মঞ্চে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করেছেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। বিশেষ করে সুভমন গিলের এমন পারফরম্যান্সে আপ্লুত রোহি শর্মাও। ম্যাচ শেষে সেই কথাই বারবার শোনা গেল তাঁর মুখে।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা শুভমন গিল
রোহিত শর্মা এবং শুভমন গিল ওপেনিংয়ে শুরুটা ভাল করলেও মাত্র ৩৪ রানেই থামতে হয়েছিল ভারতীয় দলের অধিনায়ককে। বিরাট কোহলি থেকে সূর্যকুমার যাদবরা, কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। একা শুভমন গিলের হাত ধরেই এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানেই শুবমন গিল যেমন দ্বিশতরানের ইনিংস খেলেছেন। তেমনই দ্রুততম বারতীয় ক্রিকেটার হিসাবে একদিনেরক ক্রিকেটে ১০০০ রানও সম্পূর্ণ করেছেন তিনি। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরষ্কারও উঠেছে তাঁরই হাতে। এরপরই শুভমন গিলকে নিয়ে উচ্ছ্বসিত রোহিত শর্মা।
বিসিসিআইয়ের ওয়েবসাইটে তিনি জানিয়েছেন, “যেভাবে এদিন তুমি নিজের ইনিংসকে সংগঠিত করেছিলে তা এক কথায় অনবদ্য। কারণ অন্যদিকে আমরা সকলেই দ্রুত সাজঘরের রাস্তায় পিরেছিলাম। যখন ক্রিজের অপরপ্রান্তে থাকা ব্যাটাররা দ্রুত আট হয়ে ফিরে যান, সেই সময় একজন সেট হওয়া ব্যাটারের পক্ষে রান এগিয়ে নিয়ে যাওয়াটা খুব একটা সহজ কাজ নয়। তোমার ২০৮ রানের পর আমাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৩৪ রান। সেটাই বলে দিচ্ছে যে তুমি কতটা ভাল ব্যাটিং করেছ এদিন”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এতদিন পর্যন্ত একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানমের মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এই তারকা ক্রিকেটার শুভমন গিল। সময় যত এগিয়েছে এদিন ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন শুভমন গিল। তাঁর ২০৮ রানের ইনিংসটি সাজানো রয়েছে ১২টি বাউন্ডারি ো ৯টি ওভার বাউন্ডারি দিয়ে। দ্বিতীয় ম্যাচেও শুভমন গিল েই পারফরম্যান্সের ধারা ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।