হার্দিক পান্ডিয়ার আউটের সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্কের ঝড়

Hardik Pandya Out
Hardik Pandya Out. ( Image Source: disney + hotstar )

শুভমন গিলের সঙ্গে একটা ভাল পার্টনারশিপের পথে এগোলেও হঠাত্ই যেমে যেতে হয় হার্দিক পান্ডিয়াকে। আর তাতেই উত্তাল নেটপাড়া। হার্দিক পান্ডিয়াকে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে এখন নতুন বিতর্ক। তাঁকে বোল্ডের সিদ্ধান্তই দিয়েছিলেন ম্যাচের তৃতীয় আম্পায়ার। কিন্তু সেই আউট আদৌ বোল্ড ছিল কিনা তাই স্পষ্ট। আউটের সিদ্ধান্ত দেখার পর থেকেই ক্ষুব্ধ নেটিেজেনরা। আউটের সেই সিদ্ধান্ত য়ে হার্দিক পান্ডিয়া নিজেও মেনে নিকতে পারেননি তাও বেশ স্পষ্ট ছিল।

ম্যাচের ৪০ ওভারের সময়ই ঘটে এই ঘটনা। সেই সময়  বোলিং করেছিলেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। সেই মুহূর্তেই বল ব্যাটে ছোঁয়াতে পারেননি হারক্দিক পান্ডিয়া। বল উইকেট কিপারের হাতে গেলেও হঠাত্ই দেখা যায় বেল পড়ে গিয়েছে। সেই সময়ই খানিকটা ধন্দে পড়ে গিয়েছিলেন ফিল্ড আম্পায়াররাও। হার্দিক পান্ডিয়া স্টাম্প আউট নাকি বোল্ড হয়েছেন তা নিয়েই সেই সময় দেখা গিয়েছিল ধন্দ। শেষপর্যম্ত ম্যাচের তৃতীয় আম্পায়ারের কাছেই পৌঁছেছিল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব।

হায়দরাবাদে প্রথম ম্য়াচেই ফের একবার খারাপ আম্পায়ারিংয়ের দৃষ্টান্ত

সেই সময়ই বারবার জায়ান্ট স্কৃণে দেখা যায় যে বল উইকেট কিপারের হাতে গেলেও, তাঁরপর উইকেটের বেল পড়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছিল যে যে উইকেটকিপারের গ্লাভসে লেগেই  উইকেটের বেল ভেঙেছে। এরপরই তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। আর তাতেই শুরু হয় বিতর্ক। ম্যাচর মাঝে বারবারই দেখা যায় সেই দৃশ্য। সেখানেই বোঝা যায় যে গ্লাভসে লেগেই উইকেট ভেঙেছে। এরপর থেকেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েই সোশ্যাল মিডিয়ায় যেমন সকলে ক্ষোভ উগরে দিয়েছেন, তেমনই সকলে ট্রোল করতেও ছাড়েনি।


https://twitter.com/gauravjha1718/status/1615667373507510272


https://twitter.com/SUPRIYAPATTNAI4/status/1615670355020124160


https://twitter.com/jadejak26/status/1615666453876977665

ম্যাচের মাঝে ধারাভাষ্য দেওয়ার সময়ও মহম্মদ কাইফ থেকে আকাশ চোপড়ারা সেই সিদ্ধান্ত নিয়ে ধন্দ প্রকাশ করেছিলেন। এমন আউটের সিদ্ধান্ত কেউই মেনে নিতে পারছেন না। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন এই বিষয় নিয়েই চলছে জোর আলোচনা। যদিও আম্পায়ারের সিদ্ধান্তই যে চূড়ান্ত তা মানতে কোনও দ্বিধা নেই কারোর। এমন আউটের সিদ্ধান্তে খুশি নন হার্দিক পান্ডিয়াও। মাঠ ছাড়ার সময় তাঁর আফসোসেই সেই ছবি ছিল স্পষ্ট।

এদিনটস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। যদিও রোহিত থেকে বিরাট, দুই ক্রিকেটারই এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। কিন্তু শুভমন গিল অসাধারণ পারফরমন্যান্স দেখিয়েছে। তাঁর সঙ্গেই সেই সময় পার্টনারশিপ গড়ার কাজটা শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু সেখানেই ২৮ রানে থামতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। সেই আউটের সিদ্ধান্ত নিয়েই এখন তুঙ্গে সকলে।

close whatsapp