নিউ জিল্যান্ডের বিরদ্ধেও ঈশান কিষাণের সুযোগ পাওয়া কঠিন, মনে করছেন ইরফান পাঠান
আপডেট করা - Jan 17, 2023 6:11 pm

শ্রীলঙ্কার পর এবার ভারতের সামনে লক্ষ্য নিউ জিল্যান্ড। এই মুহূর্তে একদিনের ফর্ম্যাটে বিশ্বের অক নম্বর দলের তকমা রয়েছে নিউ জিল্যান্ডের গায়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতেচে ভারতীয় দল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও যে ভারতীয় দলের লক্ষ্যটা সেই একই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই সিরিজেও ঈশান কিষাণের ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। রোহিত শর্মা – শুভমন গিল জুটির সাফল্যের পর ঈশান কিষাণের ওপেনার হিসাবে সুযোগ একেবারেই কম বলে মনে করছেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মা এবং শুভমন গিলকেই ওপেনিং করতে দেখা গিয়েছে। সেখানে যথেষ্ট সফল হয়েছেন শুভমন গিল। প্রথম ম্যাচে অর্ধশতরান পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে রান না পেলেও, শেষ ম্যাচে শুভমন গিলের ব্যাটেই এসেছিল সেঞ্চুরী। ১১৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এমনটা দেখার পরই ঈশান কিষাণের নিউ জিল্যান্ড সিরিজে সুযোগ পাওয়া নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। এমনকী বিশ্বকাপের দলেও এখন ইশান কিষাণের সুযোগ পাওয়ার রাস্তাটা কঠিন মনে করছেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম একাদশে সুযোগ হয়নি ঈশান কিষাণের
শেষবার গতবছর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে দেখা গিয়েছিল ঈশান কিষাণকে। সেই ম্যাচে অবশ্য দুরন্ত পারপরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও নতুন বছরে এখনও পর্যন্ত ভারতের একদিনের দলে সুযোগ হয়নি এই তরুণ ক্রিকেটার। ইরফান পাঠানের মতে এই মুহর্তেই রোহিত শরেমা এবং শুভমন গিলের ওপেনিং জুটি পরিবর্তনের রাস্তায় হাঁটবে না ভারতীয় শিবির। একমাত্র পাঁচ কিংবা ছয় নম্বর স্থানের জন্যই ঈশান কিষাণ লড়াই করতে পারেন বলে মনে করছেন ইরফান পাঠান।
ইরফান পাঠানের মতে, “এই মুহূর্তে ঈশান কিষাণের টপ অর্ডারে খেলার সম্ভাবনা নেই। তার কারণ কেউই এখন রোহিত শর্মা এবং শুভমন গিলের ওপেনিং জুটি পরিবর্তনের কথা ভাববেন না। বিরাট কোহলি খেলেন তিন নম্বর পজিশনে। সেখানে কোথায় খেলানো হবে তাঁকে। চার নম্বরে ব্যাটিং করবেন তিনি? একমাত্র এখন আলোচনা হতে পারে চার নম্বর অথবার পাঁচ নম্বর পজিশন নিয়ে। যদিও ঈশান কিষাণ চার নম্বর পজিশনের নীচে ব্যাটিং করতে নামবেন তা আমি দেখিনি। তিনি সবসময়ই ওপরের দিকেই ব্যাটিং করেছেন। তাঁরে খুব সম্ভবত চার নম্বরে ব্যাটিং করানো যেতে পারে, কিন্তু তার নীচে একেবারেই নয়”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও যে শ্রীলঙ্কা সিরিজেরই প্রথম একাদশ ভারতীয় দল বজায় রাখতে পারে তা বলার অপেক্ষা রাখে না। শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন। সেই জায়গায় একমাত্র সূর্যকুমার যাদবের আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে ঈশান কিষাণের ভারতীয় একদিনের দলে জায়গা করে নেওয়ার লড়াইটা যে কঠিন তা মানতে কোনও দ্বিধা নেই ইরফান পাঠানের।