একদিনের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে ১০০০ রান শুভমন গিলের
আপডেট করা - Jan 18, 2023 7:27 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এদিন শুভমন গিল। সেখানেই একাধিক রেকর্ডের মালিক এদিন ভারতীয়দলের েই তরুণ ক্রিকেটার। কেরিয়ারের প্রথম দ্বিশতরানের মঞ্চেই একের পর এক নতুন রেকর্ড গড়েছেন শুভমন গিল। সেই মঞ্চেই বিশ্ব ক্রিকেটে একদিনের মঞ্চে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ১০০০ রানের মালিক হয়েছেন শুভমন গিল। মাত্র ১৯টি একদিনের ম্যাচ খেলেই েই ফর্ম্যাটে হাজার রানের মালিক হয়েছেন তিনি। তাতেই আপ্লুত সকলে। এদিন দ্বিশতরানের ইনিংসও খেলেছেন তিনি।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেখানে বাকি ক্রিকেটাররা নিউ জিল্যান্ডের বোলারদের বিরুদ্ধে সেভাবে পারফরম্যান্স দেখাতে না পারলেও, সেখানেই সেবচেয়ে বেশী সফল হয়েছেন শুভমন গিল। যুগ্মভাবে এই মঞ্চেই দ্রুততম হাজার রানের রেকক্ড গড়েছেন তিনি। যদিওএই তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের ফাখর জামন। এদিন একইসঙ্গে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেছেন শুভমন গিল।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল
এদিন ম্যাচের শুরু থেকেই অএসাধারণ ফর্মে ছিলেন শুভমন গিল। সময় যত এগিয়েছে ততই এদিন ভয়হ্কর হয়ে উঠেছিলেন েই তরুণ ক্রিকেটার। গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। কিন্তু আফসোস ছিল সেই রানকে আরও বড় রানে পরিবর্তন না করতে পারা। এদিন অবশ্য সেই আক্ষেপটা মিটে গিয়েছে তাঁর। কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরীর মঞ্চেই এসেছে কেরিয়ারের প্রথম দ্বিশতরানের ইনিংসটাও। এই ফর্ম যে শুভমন গিল আগামী দিনেও ধরে রাখতে পারবে তা নিয়ে আশাবাদী সকলেই।
এদিন ১৪৯ বলে ২০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শুভমন গিল। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। গোটা ইনিংস জুড়ে ১৯টি বাউন্ডারি মেরেছেন শুভমন গিল। সেইসঙ্গে তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৯টি ওভার বাউন্ডারিও। আর এই রানের সঙ্গেই একদিনের ক্রিকেটে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন তিনি। সচিন তেন্ডুলকরের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচেই একাধিক মাইলস্টোেনের মালিক শুভমন গিল।
জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন শুভমন গিল। কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন দ্বিতী.য় একদিনের সেঞ্চুরী। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচেই সকলকে হতবাক করে দিয়েছেন তিনি। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্বিশতরান পেয়েছেন এই তরুণ ক্রিকেটার।