১৫ বছরের পুরনো ছবি শেয়ার করে স্মৃতির সরণিতে দীপক চাহার

জয়পুরের একই স্টেডিয়ামে তোলা দুটি ছবিতে দুজনের চেহারার তুলনা টানলেন তিনি

Rohit Sharma and Deepak Chahar
Rohit Sharma and Deepak Chahar. (Photo Source: Instagram)

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত একটি ঘটনাবহুল ও উত্তেজক ম্যাচ জিতেছে। সহজভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে গিয়ে এক সময় ভারতের ইনিংস থমকে যায়। শেষে দুই বল বাকী থাকতে পাঁচ উইকেটে ম্যাচটি জেতে তারা। রোহিত শর্মা স্থায়ীভাবে অধিনায়ক নির্বাচিত হএয়ার পর এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার ভারত আন্তর্জাতিক ম্যাচে নামল। এরই মধ্যে আলোচনায় একটি ফোটো, যা দীপক চাহার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। 

প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরু করার পর ভারতের ড্রেসিংরুমের মেজাজ এখন ফুরফুরে। সেই মেজাজেই পেসার দীপক চাহার অধিনায়ক রোহিতের সাথে ১৫ বছরের পুরনো একটি ছবি শেয়ার করেছেন যা এই জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামেই তোলা।  

ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে, চাহার হিটম্যানের সাথে ফোটো ক্লিক করেন এবং একই স্টেডিয়ামে তাঁর বর্তমান ছবি এবং তাঁদের ১৫ বছর পুরনো ছবির একটি কোলাজ পোস্ট করেন। তিনি যোগ করেছেন যে ছবিটি ১৫ বছর আগের এবং তাদের দুজনেরই তখন দাড়ি ছিল না। 

“প্রায় ১৫ বছর পর একই মাঠে ছবি। আমি এবং রোহিত ভাইয়া আমরা দুজনেই সেই সময় দাড়ি রাখিনি @rohitsharma45 #moment #bleedblue,” চাহার তার ইন্সটাগ্রাম পোস্টের ক্যাপশন দিয়েছেন।

বল হাতে দীপক চাহার প্রথম টি-টোয়েন্টিতে সফল হননি 

ম্যাচের প্রসঙ্গে, ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সাহায্যে একটি শক্তিশালী ভিত স্থাপন হয়। সূর্যকুমার যাদব ৪০ বলে ৬২ রান করে আসল নায়ক হয়ে উঠেছেন। চাহার ৪ ওভারে ৪২ রান দিয়ে মাত্র একটি উইকেট পান। 

ম্যাচের পর রোহিত বলেছেন, “শেষের দিকে, আমরা দেখেছি এটি সহজ ছিল না, ছেলেদের শেখার জন্য দুর্দান্ত দিন ছিল কারণ এই ছেলেরা ভারতের হয়ে আগে এমন পরিস্থিতিতে ব্যাটিং করেনি। তাদের জন্য কী করা দরকার তা বোঝার জন্য এটি দুর্দান্ত শিক্ষা ছিল। বিষয়টি সব সময় পাওয়ার-হিট করার নয়। বাউন্ডারির পাশাপাশি সিঙ্গল, ডাবলের কথাও ভাবতে হবে।”   

“একটি দল হিসাবে, আমরা খুশি যে সবাই পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছে এবং খেলাটি জিতিয়ে এসেছে। টেকনিক্যালি একটি ভালো খেলা ছিল, কয়েকজন খেলোয়াড়কে হারিয়েছি এবং নতুন খেলোয়াড়রা পারফর্ম করেছে। আমি মনে করি যেভাবে আমরা শেষ ৩-৪ ওভারে যা বোলিং করেছি তা দুর্দান্ত ছিল। আমাদের সমস্ত বোলারদের একটি দুর্দান্ত প্রচেষ্টা ছিল,” পূর্ণ-সময়ের অধিনায়ক হিসাবে প্রথম টি-টোয়েন্টি জয়ের পরে রোহিত বলেছেন।  

close whatsapp