ভারত বনাম নিউ জিল্যান্ড: প্রথম ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

কেন উইলিয়ামসন ও টিম সাউদির মতো সিনিয়রকে ছাড়া ভারতের মোকাবিলা করবে নিউ জিল্যান্ড

Indian Team
Indian Team. (Photo Source: BCCI)

শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্প্রতি শেষ হওয়া ওডিআই সিরিজে স্বাগতিকদের শক্তিশালী পারফর্ম্যান্স দেখা গেছে। তিন ম্যাচের সিরিজ হোয়াইটওয়াশ করে ভারতীয় দল দেখিয়েছে ঘরের মাঠে তারা এখনও তীব্র শক্তিশালী দল। তবে ভারতীয়দের জন্য একটি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে যখন তারা ১৮ই জানুয়ারি থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শক্তিশালী কিউই দলের বিরুদ্ধতা করবে। সিরিজের প্রথম ম্যাচটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।

টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড বিশ্বের ১ নম্বর র‍্যাঙ্কের ওয়ানডে দল এবং এই মাসের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতে আসছে। ব্ল্যাকক্যাপ্স গত বছর তাদের দেশে ওয়ানডে সিরিজে মেন ইন ব্লুকে হারিয়েছিল। তবে সেই দলে অনেক সিনিয়র খেলোয়াড় অনুপস্থিত ছিলেন এবং এখন একটি পুনরুজ্জীবিত ভারতীয় দলের বিপক্ষে খেলবে তারা।

পিচ কন্ডিশন

হায়দ্রাবাদের পিচ খুব প্রাণবন্ত হওয়ার সম্ভাবনা নেই। ফলে বোলারদের জন্য বিশেষ সহায়তা থাকবে না। টস জিতে প্রথমে ব্যাটিং করার কথা ভাবতে পারেন দুই দলের অধিনায়কই। ৩২৫-এর বেশী রান উঠতে পারে।

উভয় দলের কম্বিনেশন

ভারত

শ্রীলঙ্কা সিরিজে খেলা তিন খেলোয়াড়কে পাচ্ছে না ভারতীয় দল। কেএল রাহুলের পরিবর্তে উইকেটকিপারের গ্লাভস হাতে দেখা যেতে পারে ঈশান কিষানকে। অন্যদিকে শ্রেয়াস আইয়ার চোট পাওয়ায় সূর্যকুমার যাদব মিডল অর্ডারে আরও একটি সুযোগ পাবেন। অক্ষর প্যাটেলের জায়গায় একই ভূমিকার শাহবাজ আহমেদকে খেলানো হতে পারে। পেসারদের জন্য সহায়তা কম থাকায় ভারত অতিরিক্ত স্পিনার খেলাতে পারে।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, উমরান মালিক, মহম্মদ সিরাজ।

নিউ জিল্যান্ড

কেন উইলিয়ামস ও টিম সাউদির মতো দুই সিনিয়রের অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে টম ল্যাথাম ও লকি ফার্গুসনকে কারণ উভয়েরই ভারতের মাটিতে বেশ কিছু বছর ধরে খেলার অভিজ্ঞতা রয়েছে। দুর্দান্ত ফর্মে রয়েছেন গ্লেন ফিলিপ্স। অনেক মাস পরে জাতীয় দলে ফিরেছেন ডাগ ব্রেসওয়েল। তাঁকেও একাদশে দেখা যেতে পারে।

সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ডাগ ব্রেসওয়েল, ব্লেইর টিকনার, লকি ফার্গুসন।

ভারত বনাম নিউ জিল্যান্ড হেড-টু-হেড

ম্যাচ – ১১৩ | ভারত – ৫৫ | নিউ জিল্যান্ড – ৫০ | অমীমাংসিত – ৭ | টাই – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ১৮ জানুয়ারি, ভারতীয় সময় দুপুর ১:৩০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp