রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের পরামর্শ তাঁকে অনেক সাহায্য করেছে, জানালেন যুজবেন্দ্র চাহাল
আপডেট করা - Aug 21, 2022 2:11 pm

এই মুহূর্তে ভারতীয় দলের স্পিন আক্রমণের প্রধান অস্ত্রের নাম যুজবেন্দ্র চাহাল। গতবছর ভারতের টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল। প্রায় একবছর পর ফের ভারতীয় দলে ফিরেছেন তিনি। শুধু তাই নয়, এই মুহূর্তে ভারতীয় দলের প্রধান স্পিনারও তিনি। এশিয়া কাপের দলেও সুযোগ পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। এবারের আইপিএল থেকেই ফের উত্থান হয়েছে যুজবেন্দ্র চাহালের। সেই পথে চলতেই কেমনভাবে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ে তাঁকে সাহায্য করেছিল, সেই কথাই এবার জানাসেন যুজবেন্দ্র চাহাল।
আগামী ২৭ অগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে ২৮ অগস্ট ভারতীয় দল খেলতে নামবে। গত সপ্তাহেই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বোর্ড। সেখানেই দলের স্পিন আক্রমণের প্রধান দায়িত্বে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর অএই সাফল্যের রাস্তায় এগোনের পিছনে প্রধান ভূমিকা নাকি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের। খারাপ সময়ে কীভাবে ,াদের পরামর্শ তাঁকে সাহায্য করেছিল সেটাই এবার জানিয়েছেন তিনি।
এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন যুজবেন্দ্র চাহাল
এই মুহূর্তে ভারতীয় দলের জার্সিতে প্রতি ম্যাচেই উইকেট রয়েছেন য়ুজবেন্দ্র চাহালের। প্রতিপক্য ব্যাটারদের একাই শেষ করে দিয়েছেন তিনি। তাদের লাজেহাল করতেও সিদ্ধহস্ত এখন যুদবেন্দ্র চাহাল। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস শিবিরে ছিলেন এই তারকা স্পিনার। সেখানেই অসাধারণ পারফরকম্যান্স দেখিয়েছিলেন তিনি। সর্বোচ্চ উইকেটের পার্পল ক্যাপও ছিল যুজবন্দ্র চাহালের মাথাতেই। আইপিএলের ইতিহাসে ৩৭টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন এবার তিনি। কেমনভাবে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় তাঁকে সাহায্য করেছেন , সেই কথাই জানিয়েছেন যুজবেন্দ্র চাহাল।
এই প্রসঙ্গে চাহাল বলেছেন, “এবারের আইপিএল মরসুম শুরু হওয়ার আগেই রোহিত ভাই আমায় বলেছিলেন যে পাওয়ার প্লে এবং ডেথ ওভারেই আমার বোলিং করা উচিত্। রোহিত ভাই সবসময়ই আমাকে উইকেট টেকিং বোলার হিসাবে ব্যবহার করেছেন। তাঁর থেকে সেই সমর্থন সবসময় পেয়েছি, যা একজন বোলার তাঁর অধিনায়কের থেকে চায়”।
শুধু মাত্র রোহিত শর্মাই নয়,যুজবেন্দ্র চাহালকে নানান পরামর্শ দিয়ে সাহায্য করেছেন রাহুল দ্রাবিড়ও। আর পরামর্শ মেনেই এখন সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠা শুরু হয়েছেন যুজবেন্দ্র চাহালের। তিনি জানিয়েছন, “রাহুল দ্রাবিড় আমায় বলেছেন বেশীরভাগ সময়ই পাওয়ার প্লে ও ডেথ ওভারেই আমাকে বোলিং করতে। বিশেষ করে ভারতীয় দলের হয়ে খেলার সময় সেটাই বলেছিলেন তিনি। ক্রিজকেই বেশী করে ব্যবহার করতে হবে”।
এবারের এসিয়া কাপের স্কোয়াডে তিনজন স্পিনারকে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। সেখানে যুজবেন্দ্র চাহালও রয়েছে। দেশের জার্সিতে এই মুহূর্তে তিনি যে ফর্মে রয়েছেনম, তাতে যে চাহালকে ঘিরে ভারতীয় শিবির আত্মবিশ্বাস তা বলার অপেক্ষা রাখে না।