“আমায় প্রতিম্যাচে রান পেতে হবে এমনটা কোথাও লেখা নেই”- খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন বাবর আজম

Babar Azam
Babar Azam. (Photo by ARIF ALI/AFP via Getty Images)

বহুদিন ধরেই তুলনাটা শুরু হয়েছে। এবারের এশিয়া কাপ সুর হওয়ার আগেও বাবর আজম বমনাম বিরাট কোহলিকে নিয়ে তুলনাটা চলছিলই। তাদের দুজনের মধ্যে এশিয়া কাপে সেরা কে হয়ে উঠতে পারেন তা নিয়েই ক্রিকেট মহলে ছিল জোর জল্পনা। দীর্ঘদিন রানে থাকলেও, এবারের এশিয়া কাপে রানের মুখ দেখেছেন বিরাট কোহলি। কিন্তু উন্টোদিকে পাকিস্তান অধিনায়কের সময়টা কিন্তু একেবাপেই ভাল য়াচ্ছে না এবারের এশিয়া কাপে। বরং পরপর ম্যাচে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান পৌঁছে গেলেও, বাবর আজমের রান না পাওয়া নিয়ে কিন্ত ইতিমধ্যেই একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। যদিও তার জবাব দিতে দ্বিধা বোধ করেননি পাকিস্তানের তারকা ক্রিকেটার তথা অধিনায়ক বাবর আজম। তাঁর মতে প্রতি ম্যাচেই যে কোনও ক্রিকেটারকে বড় রান পেতে হবে তার কোনও মানে নেই। আফগানিস্তানের বিরুদ্ধেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। রশিদ খানদের বিরুদ্ধে মাত্র শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধেও শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন বাবর আজম

এবারের এশিয়া কাপে যখন তাঁরই সতীর্থ মহম্মদ রিজওয়ান সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রয়েছেন, সেই সময় বাবর আদম দুই অঙ্কের গন্ডীই টপকাতে পারেননি। এখনও পপর্যন্ত এশিয়া কাপে চারটি ম্যাচ খেলেছে পাকিস্তান। সব মিলিয়ে বাবর আজম করতে পেরেছেন মাত্র ৩৩ রান। তাঁর গড় রয়েছে ৮.২৫ এবং স্ট্রাইকরেট রয়েছে মাত্র ১১৭.৮৫।  বাবর আজমেরও যে চিন্তা খানিকটা বাড়ছে তা বলাই চলে।  সেজন্যই বোধহয় রান পরাওয়ার কথায় উত্তর দেওয়ার সঙ্গে খানিকটা হতাশার ইঙ্গিতও পাওয়া গিয়েছে তাঁর কথা থেকে।

বাবর আজম জানিয়েছেন, “এটা কোথাও লেখা নেই যে প্রতি ম্যাচেই আমি রান পাব। ক্রিকেটে ওঠা পড়া তো লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে যেটা সবচেয়ে বেশী জরুরী তা হল নিদের ওপর বিশ্বাস রাখাটা। সেই জায়গাটাই সবচেয়ে বেশী সাহায্য করে”।

এবারের এশিয়া কাপের শুরু থেকেই চূড়ান্ত ব্যর্থ ছিলেন বাবর আজম। প্রথম ম্যাচেই ভারতের বিরুদ্ধে পেয়েছিলেন ৯ রান। এমনকী হংকংয়ের মতো দলের বিরুদ্ধেও ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল বাবর আজমকে। সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে তো রানের খাতাই খুলতে পারেননি তিনি। চার বল খেলে শূন্য রানে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। শুদুমাত্র তাই নয়, এশিয়া কাপ চলার মাঝেই টি টোয়েন্টি ব্যাটারদের ক্রম তালিকায় নিজের শীর্ষস্থানও হারিয়েছেন বাবর আজম।

এমন অবস্থায় যে প্রশ্ন উঠবে তা তো স্বাভাবিকই। যদিও বাবর আজম এখনই তা নিয়ে বিশেষ ভাবতে নারাজ। রানের মধ্যে শীঘ্রই ফেরার ব্যপারে আশাবাদী রয়েছেন এই তারকা ক্রিকটার।

close whatsapp