হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এশিয়া কাপ ফাইনালে নেই মহিস থিকসানা

Maheesh Theekshana
Maheesh Theekshana. (Photo by Darrian Traynor/Getty Images)

পাকিস্তানের বিরুদ্ধেই ব্যাট হাতে নামতে পারেননি মহিস থিকসানা। সেই থেকেই একটা গুঞ্জন শুরু হয়েছিল। ভারতের বিরুদ্ধে ফাইনালের ম়্চে নামার আগেই বড়সড় ধাক্কাটা খেল শ্রীলঙ্কা শিবির। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচে নামতে পারবেন না শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার মহিস থিকসানা। শনিবারই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে সেই খবর জানিয়ে দেওয়া হয়েছে।  এবারের এশিয়া কাপের মঞ্চে নামার আগেই চোট আঘাতে জর্জরিত হয়েছিল শ্রীলঙ্কা শিবির। এবারে ফাইনালের মঞ্চে নামার আগেই শ্রীলঙ্কা শিবির থেকে ছিটকে গেলেন তাদের আরেক তারকা ক্রিকেটার মহস থিকসানা।

পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে নেমেছিল শ্রীলঙ্কা। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে শ্রীলঙ্কা শেষপর্যন্ত জিততে পারলেও, সেই ম্যাচেই হ্যামস্ট্রিংংয়ে চোট লেগেছিল তারকা ক্রিকেটার মগিস থিকসানা। শেষপর্যন্ত ব্যাটি্ং করতে নামতে পারেননি তিনি। সেই থেকেই েই তারকা ক্রিকেটারকে নিয়ে দেখা দিয়েছিল সমস্যা। এমনকী এসিয়া কাপের ফাইনালেও তাঁর খেলা ঘিরে ছিল ঘোর অনিশ্চয়তা। শেষপর্যন্ত তাঁকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে শ্রীলঙ্কা বাহিনীকে। ভারতের মতো দলের বিরুদ্ধে তাঁর না থাকাটা যে বেশ চিন্তায় রাখছে শ্রীলঙ্কাকে তা বলাই বাহুল্য।

পাকিস্তানের বিরুদ্ধেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মহিস থিকসানা

এই ম্যাচে তাঁর জায়গায় সাহান আপরাচিগেকে শ্রীলঙ্কা শিবিরে নেওয়া হয়েছে। কিন্তু তিনি প্রথম একাদশে খেলবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।  প্রেমদাসা স্টেডিয়ামের পিচ বরাবরই স্পিন সহায়ক।থিকসানার পরিবর্তে স্পিনারই নিয়েছে শ্রীলঙ্কা বাহিনী। এই ম্যাচেও যে ভারতীয় দলের বিরুদ্ধে স্পিনের ওপরই জোর দেবে তারা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।

প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগে। তিনি যে এই ম্যাচেও ভারতীয় দলের বিরুদ্ধে শ্রীলঙ্কার প্রধান অস্ত্র তা বলাই বাহুল্য। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট  বোর্ডের তরফে জানানো হয়েছে, “মহিস থিকসানা পাকিস্তানের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। সেই কারণেই ফাইনালের ম্যাচে নামতে পারবেন না তিনি। স্ক্যান করানো হয়েছিল সেখান থেকেই জানা গিয়েছে যে তাঁর পেশীতে চোট রয়েছে। তাঁর পরিবর্তেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকরা দলে নিয়েছেন সাহান আরাচিগেকে”।

গতবারের এশি্য়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠে এবারও ভারতকে হারানোর জন্য মরিয়া হয়ে রয়েছে শ্রীলঙ্কা শেষপর্যন্ত জয়ের হাসনিকোন অধিনায়কের মুখে ফোটে তা তো সময়ই বলবে।

close whatsapp