পঞ্জাবের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ইনিংস যুবিন ভারুচাকে উত্সর্গ করলেন যশস্বী জয়সওয়াল
আপডেট করা - May 7, 2022 10:30 pm

আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধেই প্রত্যাবর্তন হয়েছে যশস্বী জয়সওয়ালের। সেই ম্যাচেই দলের নায়কও তিনি। প়্জাব কিংসের বিরুদ্ধে এদিন প্রথম থেকেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই তরুণ ক্রিকেটার। ম্যাচ শেষে সেই যশস্ব জয়সওয়ালের হাতেই উঠেছে ম্যাচের সেরার পুরষ্কারও। সেই যশস্বীর মুখে কিন্তু এদিন অন্য আরেকজনেরই নাম। এই মরসুমে প্রথম ম্যাচের সেরার পুরষ্কার হাতে নিয়েই তা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ক্রিকেট হেড জুবিন ভারুচাকে উতসর্গ করলেন যশস্বী জয়সওয়াল।
এদিন আইপিঅলে মঞ্চে রাজস্থান রয়্যালসকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছিল পঞ্জাব কিংস। সেই লক্ষ্যে পৌঁছতে প্রথম থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর পারফরম্যান্সের সৌজন্যেই এদিন পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। যদিও যশস্ব জয়সওয়াল তাঁর এই পারফর্ম্যান্সের সম্পূর্ণ কৃতিত্বটা অবশ্য রাজস্থান রয়্যালসের ক্রিকেট হেড জুবিন ভারুচাকেই দিচ্ছেন বারবার।
আইপিএল চলাকালীন যে সময় তিনি বসেছিলেন, বারবারই যশস্বী জয়সওয়ালকে মোটেভেট করেছেন তিনি। শুধু তাই নয় জুবিনের থেকে নানান সময়ে নানারকমের সাহায্যও পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। পেয়েছেন খেলার নানান পরামর্শও। সেইসব কাজে লাগিয়েই ফের সাফল্যের রাস্তায় ফিরেছেন যশস্বী জয়সওয়াল। কেরিয়ারের প্রথম ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার পেয়ে তিনি আপ্লুত। সেইসঙ্গে চমকেও গিয়েছেন। এরপরই এই পুরষ্কার জুবিন ভারুচাকে উতসর্গ করেছেন যশস্ব।
৪১ বলে ৬৮ রানের ইনিংস ম্যাচে সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল
ম্যাচ শেষ যশস্বী জয়সওয়াল জানিয়েছেন, “আমি আমার এই ইনিংসটা জুবিন স্যারকে উতসর্গ করতে চাই। আমি সবসময়ই তাঁর থেকে সম্পূর্ণ রকমের সাহায্য পেয়েছি। যখন বসেছিসাম সেই সময় যেমন তিনি পাশে ছিলেন। তিনি সময় এমন ম্যাচ খেলার জন্য আমাকে মোটিভেট করতেন। আমি এরকম একটা পারফরম্যান্স করতে পেরে আপ্লুত। সবসময়ই আমার মনে সাহস যোগাতেন তিনি। আমি পারব, আমায় পারতেই হবে, এমন কথা বলেই আমার মনোবল বাড়াতেন তিনি”।
এদিন পঢ্জাব কিংসের বিরুদ্ধে ৪১ বলে ৬৮ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে রাজস্থান রয়্যালসের জয়টা কার্যত যশস্বী জয়সওয়ালই পাকা করে দিয়ে গিয়েছিলেন। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ৯টি বাউন্ডারু এবং ২টো ওভার বাউন্ডারিও হাকিয়েছেন এই তরুণ তারকা। তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছে এদিন সকলে। পরপর দু ম্যাচ হেরে যশস্বী জয়সওয়ালের হাত ধরেই ফের জয়ের রাস্তায় ফিরেছে রাজস্থান রয়্যালস। এখন এই পারফরম্যান্স ধরে রেখে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।