শিখর ধওয়ানের নতুন কীর্তি, টি২০ ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে ১০০০ বাউন্ডারির মালিক গব্বর

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Source: IPL/BCCI)

আইপিএলে এবারই প্রথমবার পঞ্জাব কিংসের হয়ে খেলতে নেমেছেন শিখর ধওয়ান। নতুন দলের হয়ে এখনও পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। যদিও বড় রান পাননি গব্বর। কিন্তু আইপিএলের মঞ্চে দাঁড়িয়েই এক অসাধারণ রেকর্ড গড়লেন শিখর ধওয়ান। বিশ্ব ক্রিকেটে না হলেও, ভারতীয় ক্রিকেটে তিনি যে ইতিহাস গড়লেন তা বলাই চলে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের মঞ্চে ১০০০ চারের রেকর্ড গড়লেন শিখর ধওয়ান। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই কেরিয়ারের সেই নতুন রেকর্ড গড়লেন তিনি।

শিখর ধওয়ান এই রেকর্ড গড়েই ঢুকে পড়লেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলসদের তালিকায়। ৮ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল পঞ্জাব কিংস। সেখানেই ব্রেবোর্ণ স্টেডিয়ামে শিখর ধওয়ানের সামনে অপেক্ষা করছিল এক বিরাট রেকর্ড। যা এখনও পর্যন্ত কোনও ভারতীয় তারকাই করে উঠতে পারেননি। সেটাই এদিন শিখর ধওয়ান করে দেখালেন। লোকি ফার্গুসনকে এক ওভারে দুটো ওভা বাউন্ডারি মেরেই টি টোয়েন্টিতে ১০০০ চারের মাইলস্টোন গড়লেন তিনি।

প্রথম ভারতীয় হিসাবে টি টোয়েন্টিতে ১০০০ চার মারলেন শিখর ধওয়ান

এদিন যখন ব্যাট হাতে শিখর ধওয়ান মাঠে নামেন। তখন এই বিরল রেকর্ডের থেকে গব্বর পিছিয়ে ছিলেন মাত্র তিনটি চার। কেরিয়ারের নতুন রেকর্ড গড়তে তিনি সময় নিলেন ৩০৭টি টি টোয়েন্টি ম্যাচ। এদিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ রানের ইনিংস খেলেন শিখরধ ওয়ান। রেকর্ড গড়লেও, আফসোস হয়ত একটাই। এদিনও আইপিএলের মঞ্চে বড় রান পেতে ব্যর্থ হন শিখর ধওয়ান। আফগানিস্তানের রশিদ খানের বলেই সাজঘরে ফেরেন তিনি।

ভারতীয় হিসাবে শিখর ধওয়ানের পিছনেই রয়েছেন বিরাট কোহলি

এদিন টস জিতে পঞ্জাব কিংসকে প্রথম ব্যাটিংয়ের সুযোগ দেন হার্দিক পান্ডিয়া। ময়াঙ্কের সঙ্গে ওপেনিংয়ে নামেন শিখর ধওয়ান। এদিন ৩৫ রানের ইনিংসে তিনি চারটি বাউন্ডারি মারেন। এই মুহূর্তে টি টোয়েন্টিতে শিখর ধওয়ানের বাউন্ডারির সংখ্যা ১০০১টি। ভারতের থেকে এখনও পর্যন্ত এই মাইলস্টোন তিনি একাই ছুঁয়েছেন। তবে তাঁর ঠিক পিছনেই রয়েছেন বিরাট কোহলি। এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির রয়েছে ৯১৭টি বাউন্ডারি। তাঁর পরই ৮৭৫টি চার নিয়ে তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা।

টি টোয়েন্টি ফর্ম্যাটে শিখর ধওয়ানের পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী। সবধরণের টি টোয়েন্টি মিলিয়ে শিখর ধওয়ানের এই ফর্ম্যাটে রান রয়েছে৮৮৫০। যেখানে ভারতীয় দলের হয়ে ৬৮টি ম্যাচ খেলে ধওয়ানের রান ১৭৫৯। আর আইপিএলের মঞ্চে ধওয়ানের রান রয়েছে ৫৮৮০। এবার পঞ্জাবের হয়ে তিনি কত রান করতে পারে সে তো সময়ই বলবে।

টি টোয়েন্টি ক্রিকেটে ১০০০ বাউন্ডারি রয়েছে যাদের

ক্রিস গেইল – ১১৩২

অ্যালেক্স হেলস – ১০৫৪

ডেভিড ওয়ার্নার – ১০০৫

অ্যারন ফিঞ্চ – ১০০৪

শিখর ধওয়ান – ১০০১

close whatsapp