টি-২০ ফর্ম ওডিআইতেও দেখা যাবে, সূর্যকুমারের উপর ভরসা রাখছেন প্রাক্তন নির্বাচক

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে সূর্যকুমারকে

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: Twitter)

সদ্য সমাপ্ত সিরিজে শ্রীলঙ্কা দলকে হোয়াইটওয়াশ করার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের আগে, প্রাক্তন ভারতীয় নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছেন যে টি-টোয়েন্টির সুপারস্টার সূর্যকুমার যাদব অদূর ভবিষ্যতে ওয়ানডে দলেও নিয়মিত খেলবেন।

২০২১-এ টি-২০ আন্তর্জাতিকে আত্মপ্রকাশ করার পর থেকে সূর্যকুমার যাদব তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়েছেন এবং বিপক্ষ বোলারদের আতঙ্কিত করে রেখেছেন। খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটের শীর্ষ র‍্যাঙ্কের ব্যাটার রান মেশিন হিসেবে একের পর এক শ্বাসরুদ্ধকর ইনিংস খেলেছেন। 

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত অভিযানের পর থেকে এক নম্বরের অবস্থানটি পাকা করেছেন সূর্যকুমার এবং সেখান থেকে তাঁকে সরানোর মতো কাউকেই পাওয়া যাচ্ছে না আপাতত। ভারতীয় দলের হয়ে মাত্র ছয় মাসের মধ্যে টি-২০ ফর্ম্যাটে তিনটি সেঞ্চুরি করে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়েছেন ক্রিকেট অনুরাগীদের পছন্দের ‘স্কাই’।

সূর্য একজন ব্যতিক্রমী খেলোয়াড়: এমএসকে প্রসাদ

তবে, ৫০ ওভারের ফর্ম্যাটে তিনি সেই ফর্ম পুনরাবৃত্ত করতে সক্ষম হননি। তবে প্রাক্তন ভারতীয় নির্বাচক এমএসকে প্রসাদ মনে করেন যে মেন ইন ব্লুর হয়ে ওডিআই ক্রিকেটে ব্যাটিং তারকার ‘ছাপ রেখে যাওয়া’ এখন কেবল সময়ের ব্যাপার।

“৫০ ওভারের ফর্ম্যাটেও সূর্যকুমার যাদবের  ছাপ রাখতে বেশী সময় লাগবে না। সূর্য একজন ব্যতিক্রমী খেলোয়াড়। সে টি-টোয়েন্টি স্কোয়াড এবং টেস্ট স্কোয়াডে আছে, যা থেকে তার অভিযোজন ক্ষমতা সম্পর্কে বোঝা যায়। তাই টি-টোয়েন্টি ও টেস্ট দলে জায়গা পেতে পারলে ওয়ানডেতেও অবশ্যই ভালো করবে। তাকে যা করতে হবে তা হল তার সময়ের জন্য অপেক্ষা করা। আমি বলব যে ভারতীয় দলে তার জায়গা নিশ্চিত করতে বেশী সময় লাগবে না,” এমএসকে প্রসাদ রেডিফ.কম-এর সাথে কথা বলার সময় বলেছিলেন

৩২ বছর বয়সী এই ব্যক্তিকে আসন্ন ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াডে রাখা হয়েছে। মিডল অর্ডারে তাঁর জায়গায় খেলানোর জন্য বেশ কিছু দাবীদার থাকা সত্ত্বেও সূর্যকুমার উপর আস্থা রাখা হচ্ছে। শ্রেয়াস আইয়ার চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় প্রথম একাদশে সূর্যকুমারের সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। এখন শুধু তাঁকে বড় ইনিংস খেলে ভরসার প্রতিদান দিতে হবে। 

close whatsapp