“বড় রান করলেও তা ধরে রাখতে পারাটাই সমস্যা হচ্ছে ভারতের” – সুনীল গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রতম ম্যাচে ভারতীয় দল জিতলেও, লড়াইটা যে হাড্ডহাড্ডি হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়িয়েছিল। সেখানে অবশ্য শেষপর্যন্ত জিততে পেরেছিল ভারতীয় দল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১২ রানেই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু বড় রান করেও ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়ানোর পর খানিকটা হলেও সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বোলারদের পারফরম্যান্স নিয়েও মুখ খুলছেন  অনেকে। এবার ভারতীয় দলের সমস্যা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩৪৯ রান করেছিল ভারত। বল হাতে শুরুটা ভাল করলেও, মাঝপথ থেকেই ম্যাচের মোর কিন্তু ঘুরে গিয়েছিল। ম্যাচযত শেষের দিকে গড়াচ্ছিল, ততই কিন্তু রোহিত শর্মার মুখে চিন্তার ভাঁজ ছিল স্পষ্ট। এমন পরিস্থিতিতেই শেষ ওভারে বাকি ছিল ২০ রান। যদিও শেষপর্যন্ত জিততে পেরেছিল ভারতীয় দল। ১২ রানেই সেই ম্যাচ জিতেছিল। আর এমনটাতেই খানিকটা হতবাক হয়েছেন প্রাক্তনম ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে বড় রান করেও সেই রান ধরে রাখতে না পারাটাই ভারতীয় দলের কাছে একটা বড়সড় সমস্যা হয়ে গিয়েছে।

প্রথম ম্যাচে ৩৪৯ রান করেও ১২ রানেই জিততে পেরেছে ভারতীয় দল

শুধুমাত্র একদিনের ক্রিকেটের ফর্ম্যাটই নয়। টি টোয়েন্টি ক্রিকেটের মঞ্চেও কিন্তু এই একই ছবি দেখা গিয়েছে। প্রথমে ব্যাটিং করে বেশীরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ভারতীয় দল ১৯০ থেকে ২০০ রান করে ফেলেছে। কিন্তু সেই রানই ডিফেন্ড করতে গিয়ে সমস্যায় পড়তে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও সেই চিত্রটা বদলাতে দেখা যায়নি। যদিও শেষপর্যন্ত ম্যাচ জিতেছে ভারতীয় দলই।

এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমার মনে হয় এটাই ভারতীয় দলের অন্যতমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা বড় রান করতে পারলেও তা ডিফেন্ড করতে সমস্যায় পড়েছে। এই পরিস্থিতিতেই যদি ভারতীয় দলকে ৩৫০ রান তাড়া করতে দেওয়া হয় তবে সেই রান কিন্তু ভারতীয় দল করে দিতে সক্ষম রয়েছে। এর আগে টি টোয়েন্টি ফর্ম্যাটেও এই একই চিত্র দেখতে পেয়েছি আমরা। সেখানে ভারতীয় দল ১৯০ থেকে ২০০ রান করতে পারলেও তা ডিফেন্ড করার ক্ষেত্রে কিন্তু সমস্যা পড়তে হয়েছে তাদের”।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৩৪৯ রান করেছিল ভারতীয় দল।  বল হাতে ভারত শুরুটাও বেশ ভালই করেছিল। ১৩১ রানের মধ্যে নিউ জিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়ে একসময় ম্যাচের রাশ নিজেদের দখলেই রেখেছিল ভারতীয় দল। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েলও।  ম্যাচের শেষের দিকে রোহিত শর্মার চোখে মুখেও ছিল চাপের ছবি। যদিও শেষপর্যন্ত জিততে পেরেছিল টিম ইন্ডিয়া। কিন্তুএই জায়গাটাই যে ভারতীয় দলের একটা দুর্বলতা তা মানতে কোনও দ্বিধা নেই সুনীল গাভাসকরেরয

close whatsapp