মহিলাদের টি-২০ এশিয়া কাপ ২০২২: হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় স্কোয়াড ঘোষিত

চোট থেকে সেরে ওঠা জেমাইমা রড্রিগস স্কোয়াডে জায়গা পেয়েছেন

India beat England
India Women’s Team. (Image Source: Twitter)

আসন্ন মহিলা টি-২০ এশিয়া কাপ ২০২২-এর জন্য হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় স্কোয়াড ঘোষণা করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বাংলাদেশে আয়োজিত এই টুর্নামেন্টের জন্য সাম্প্রতিক ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। এই সংস্করণের এশিয়া কাপে মোট ৭টি দেশ লড়াই করবে।

অল-ইন্ডিয়া উইমেনস সিলেকশন কমিটি আসন্ন এসিসি মহিলাদের টি-২০ চ্যাম্পিয়নশিপ ২০২২-এর জন্য ১৫ সদস্যের একটি প্রধান স্কোয়াড ঘোষণা করেছে। টুর্নামেন্টটি ১ থেকে ১৫ অক্টোবর বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হবে। মূল স্কোয়াডের পাশাপাশি ভারত স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসাবে দুইজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। ১৭ সদস্যের দলটি চলমানে ইংল্যান্ড ওডিআই সিরিজের পরে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। গত সপ্তাহে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে হেরেছে।

এশিয়া কাপ ২০২২-এর রাউন্ড রবিন পর্বে মোট ৬টি ম্যাচ খেলবে ভারতীয় দল

৭ দলের রাউন্ড-রবিন পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম দিনে ভারত তাদের অভিযান শুরু করে। তারা পরের ম্যাচে মালয়েশিয়ার (৩ অক্টোবর) মুখোমুখি হবে। এরপরে কোন বিরতি ছাড়াই পরের দিন ৪ঠা অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মোকাবিলা করবে।

৭ই অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ। এই ম্যাচের জন্য স্বাভাবিকভাবেই উত্তেজনা বেশী থাকবে। এরপর ৮ই অক্টোবর স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ১০ই অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে ভারত রাউন্ড রবিন পর্বে তাদের শেষ ম্যাচ খেলবে।

১৩ই অক্টোবর রাউন্ড রবিন পর্বের শীর্ষ চার দল সেমি-ফাইনালে মোকাবিলা করবে। ১৫ই অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

ভারতের স্কোয়াড: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শাফালি ভার্মা, জেমাইমা রড্রিগস, সাব্বিনেনি মেঘনা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, দায়ালান হেমলথা, মেঘনা সিং, রেণুকা দিং ঠাকুর, পূজা ভাস্ত্রাকার, রাজেশ্বরী গায়কওয়াড়, রাধা যাদব, কিরণ প্রভু নাভগিরে।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: তানিয়া স্বপ্না ভাটিয়া, সিমরান দিল বাহাদুর।

close whatsapp