ভারতের বিরুদ্ধে টেস্টে জয়ের পারফরম্যান্সই টি টোয়েন্টিতেও অব্যহত রাখতে প্রস্তুত জস বাটলার

Jos Buttler
Jos Buttler. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যচে এগিে থেকেও হারতে হয়েছে ভারতকে। এবার ভারতের সামনে টি টোয়েন্টি চ্যালেঞ্জ। এজবাস্টনে টেস্ট হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। কিন্তু সেই চ্যালেঞ্জ যে যথেষ্ট কঠিন হতে চলেছে, তা এখন থেকেই স্পষ্ট। ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগেই ভারতীয়দলকে উদ্দেশ্য করে হুঙ্কার এবার জস বাটলারের। টেস্টে ভারতের বিরুদ্ধে যে পারফরম্যান্স দেখিয়েছে ইংল্যান্ড, টি টোয়েন্টিতেও সেটাই ধরে রাখতে মরিয়া ইংল্যান্ড।

নেদারল্যান্ডস সিরিজের পরই ইংল্যান্ড দলের নেতৃত্বতে বদল এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইয়ন মর্গ্যান। আর সেই জায়গাতেই ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্যাটে অধিনায়কের দায়িত্ব উঠেছে জস বাটলারের কাঁধে। ভারতের বিরুদ্ধেই টি টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে অভিষেত হতে চলেছে জস বাটলারের। সেই লড়াইয়ে নামার জন্য ইংল্যান্ড য়ে প্রস্তুত তা বলতে কোনও দ্বিধা নেই বাটলারের। টেস্ট যে ফারফরম্যান্স ইংল্যান্ড দেখিয়েছে, টি টোয়েন্টিতেও সেই পারফরম্যান্সই দেখাতে প্রস্তুত জস বাটলার।

ভারতের বিরুদ্ধেই মর্গ্যান পরবর্তী অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে জস বাটলারের

টি টোয়েন্টিতে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন জস বাটলার। সদ্য শেষ হয়ে আইপিএল। সেখানে বাটলারের বিধ্বংসী ব্যাটিং সকলেই দেখেছেন। তাঁর ব্যাটিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কোনও বোলার। এবারের আইপিএলে চারটি সেঞ্চুরী করে রেকর্ড গড়েছিলেন তিনি। শুধু তাই নয় আইপিএলে সবচেয়ে বেশী রান করে অরেঞ্জ ক্যাপও ছিল এই তারকা ক্রিকেটারের মাথাতেই। সেই বাটলারই এবার ইংল্যান্ডের অধিনায়ক। ভারতকে হারাতে তারা কার্যত প্রস্তুত।

এই প্রসঙ্গে ম্যাচের আগে জস বাটলার জানিয়েছেন, এজবাস্টনে ইংল্যান্ড দল যা করেছে তা সত্যিই অনবদ্য। ইংল্যান্ডের টেস্ট দলের পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডের জয়ের ধারা অব্যহত রাখব আমরা।

টেস্টে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে ইংল্যান্ড। ব্রিটিশ বাহিনীর জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন এবার জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের টি টোয়েন্টি দলেও রয়েছেন তিনি। এছাড়া দুর্ধর্ষ ফর্মের মধ্যে রয়েছেন জস বাটলার নিজেই। ব্রিটিশ শিবিরে রয়েছেন জেসন রয়। সব মিলিয়ে ইংল্যান্ড যে বেশ শক্তিশালী দলই তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

বৃহস্পতিবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামহে ইংল্যান্ড। টেস্টের পর সেখানেও যদি এমন পারফরম্যান্স অব্যহত থাকে, তবে ভারতের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলাই বাহুল্য।

close whatsapp