বিরাট কোহলিকে তিন থেকে চার মাস ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পরামর্শ মুস্তাক আহমেদের
আপডেট করা - Jul 15, 2022 10:01 pm

ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেও এখন প্রধান আলোচনার বিষয় বিরাট কোহলির পারফরম্যান্স। তাঁর ধারাবাহিক ব্যর্থতা নিয়ে দিন যত এগোচ্ছে ততই যেন সমালোচনার সুর বাড়তেও শুরু করেছে। এমন পরিস্থিতিতে অবশ্য প্রাক্তনরা নিজেদের পরামর্শ নিয়েও এগিয়ে আসছেন বিরাট কোহলির উদ্দেশ্যে। এবার বিরাট কোহলিকে নিয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মুস্তাক আহমেদ। মাইকেল ভনের পর মুস্তাক আহমেদও বিরাট কোহলিকে অন্তত তিন থেকে চার মাস ক্রিকেট থেকে বিরতি নেওয়ারই পরামর্শ দিচ্ছেন তিনি।
২০১৯ সালের নভেম্বরে শেষবার সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই বিরাট কোহলির ব্যাটে রয়েছে রানের খরা। আইপিএলের মঞ্চ থেকে দেশের জার্সি। সব জায়গাতেই বিরাট চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। নিজের খেলায় আরও মনোযোগ দিতে ভারতীয় দলের সব ধরণের ফর্ম্যাট থেকে অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই সেই ফর্ম্যাটের নেতৃত্বও ছেড়েছিলেন তিনি।
কিন্তু এখনও পর্যন্ত বিরাট কোহলি কিন্তু রানে ফিরতে পারেননি। ইংল্যান্ড সফরেও প্রাক্তন ভার অধিনায়কের ব্যর্থতার চিত্র স্পষ্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৩১ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি। প্রপথম ইনিংসে তিনি ফিরে গিয়েছিলেন ১১ রানে। দ্বিতীয় ইনিংসে তাঁকে থামতে হয়েছিল মাত্র ২০ রানেই। টি টোয়েন্টিতেও দই ম্যাচে বিরাট কোহলি ছিলেন চূড়ান্ত ব্যর্থ। আর সেই থেকেই ক্রমশ তাঁকে নিয়ে শুরু হয়েছে কাঁটাছেড়া। কয়েকদিন আগেই মাইকেল ভন বিরাট কোহলিকে অন্তত তিন মাস বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে মাত্র ১৬ রান করেছেন বিরাট কোহলি
এবার সেই একই কথা শোনা গেল প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার মুস্তাক আহমেদের মুখেও। তিনি জানিয়েছেন, “এমন পরিস্থিতিতে বিরাট কোহলির উচিত্ বেশকিছু বড় সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখা। ক্রিকেট থেকে অন্তত তিন-চার মাসের বিরতি নেওয়া প্রয়োজন বিরাট কোহলির। যখন আমি দল থেকে বসতাম কিংবা বিশ্রাম দেওয়া হত আমাকে, টিভির পর্দায় সতীর্থদের খেলা দেখেই যেন ইতিবাচক আত্মবিশ্বাস ফিরে পেতাম। প্রস্তুতিতে আর মনযোগ দিতে হবে”।
ইতিমধ্যেই অবশ্য ভারতীয় দল থেকে বিশ্রাম পেয়ে গিয়েছেন বিরাট কোহলি। আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। একদিনের সিরিজের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে ভারত। একদিনের সিরিজে ইতিমধ্যেই বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের।
টি টোয়েন্টিতে সকলে ফিরলেও, বিরাট কোহলি সেই সিরিজেও বিশ্রাম পেয়েছেন। আর সেই সিদ্ধান্ত নিয়েও অনেকে মুখ খুলতে শুরু করেছেন। শেষ একদিনের ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হতেই দেখা গিয়েছে বিরাট কোহলিকে। মাত্র ১৬ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। ভারতও সেই ম্যাচ জিততে পারেনি। এমন পরিস্থিতিতে বিশ্রাম নিয়ে কী বিরাট কোহলি ফের সেই পুরনো ফর্মে ফিরতে পারবেন, সেই জল্পনাই এখন তুঙ্গে।