চতুর্থ দিন ঋষভ পন্থ আরও বেশী আক্রমণাত্মক খেলবেন বলেই মনে করেন জাহির খান
আপডেট করা - Jul 4, 2022 3:31 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের ত্রাতার ভূমিকা পালন করেছিলেন ঋষভ পন্থ। তাঁর এবং রবীন্দ্র জাদেজার হাত ধরে সেই ম্যাচে খাদের কিনারা থেকে ফিরে এসেছিল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ২২২ রানের পার্টনারশিপ গড়েছিলেন দুই তারকা ক্রিকেটার। প্রথম ইনিংসে ঋষভ পন্থের ১৪৬ রানের সৌজন্যেই ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসেও ক্রিজে রয়েছেন সেই ঋষভ পন্থ। সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা। এই ইনিংসে ঋষভ পন্থকে আরও আক্রমণাত্মক দেখাবে বলেই মনে করছেন জাহির খান।
প্রথম ইনিংসে ঋষভ পন্থ যে সময় মাঠে এসেছিলেন সেই সময় পাঁচ উইকেট খুইয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই জায়গা থেকেই লড়াই সুরু করেন ঋষভ পন্থ। কিন্তু টেস্টের মতো ধীর গতির ব্যাটিং নয়। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। তাঁর থেকে সেদিন একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে বিধ্বস্ত হয়েছিলেন ইংল্যান্ডের তারকা বোলাররা।
১১১ বল খেলে ১৪৬ রানের ইনিংস খেলে সেদিন সাজঘরে ফিরেছিলেন ঋষভ পন্থ। তাঁর গোটা ইনিংসটা সাানো ছিল ১৯টি বাউন্ডারি দিয়ে এবং তিনি মেরেছিলেন ৪ টি ওভার বাউন্ডারিও। টেস্টের মঞ্চ হলেও ঋষভ পন্থের সেই আক্রমমাত্মক ইনিংস দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে। তাঁর ধরেই তো ব্রিটিশদের ওপর পাল্টা চাপ তৈরি করতে পেরেছিল ভারতীয় দল। আবারও চেতেশ্বর পূজারার সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। জাহির খানেক মতে এই ইনিংসে ঋষভ পন্থ আরও বেশী আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন।
প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ
ক্রিকবাজে এই প্রসঙ্গে জাহির খান জানিয়েছেন, “আমি নিশ্চিত চতুর্থ দিনে ঋষভ পন্থ আরও বেশী আক্রমণাত্মক পারফরম্যান্স দেখাবেন। রবিবার তিনি ক্রিজে যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলেছিলেন কারণ সেই দিনটা ভারত যথেষ্ট ইতিবাচক হিসাবে শেষ করতে চেয়েছিল। কিন্তু সেখানেও যখন নিজের জায়গায় বল পেয়েছেন, বেশকিছু সুন্দর ফ্লিক শট দেখা গিয়েছে ঋষভ পন্থের ব্যাট থেকে”।
দীর্ঘদিন পর ভারতের হয়ে অর্ধশতরান পেয়েছেন চেতেশ্বর পূজারা। তাঁর হাত ধরে এখন বড় লিডের স্বপ্ন ভারতীয়দের চোখে। একইসঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। বেশীক্ষণ যে তিনি ধীর গতিতে ব্যাটিং চালাবেন না তা বেশ স্পষ্ট। চতুর্থ দিনের শুরু থেকেই ঋষভ পন্থ আঐক্রমণাত্মক ব্যাটিং চালালেও হয়ত তা সকলকে অবাক করবে না।
এদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের লিড তৈরি করতে ফেলতে চায় ভারত। এখন শুধুই সেই সময়ের অপেক্ষা।