উমরান মালিকের পাশে থেকে তাঁর আত্মবিশ্বাস বাড়ানোই লক্ষ্য দলের, জানালেন রোহিত শর্মা
আপডেট করা - Jul 10, 2022 8:00 pm

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ভারতীয় দলের জার্সিতে মাঠে নামার স্বপ্নপূরণ হয়েছিল উমরান মালিকের। যদিও সেই সিরিজে তাঁর আইপিএলের পারফর্ম্যান্সের ঝলক দেখাতে পারেননি উমরান মালিক। কিন্তু ভারতীয় দল যে সবসময়ই তাঁর মতো প্রতিভার পাশে রয়েছে তা বলতে কোনও দ্বিধা নেই রোহিত শর্মার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে স্কোয়াডে থাকলেও সেই ম্যাচে খেলার সুযোগ হয়নি তাঁর। কিন্তু শেষ টি টোয়েন্টিতেই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন উরমান মালিক।
এজবাস্টনে ইংল্যান্ডকে হারানোর পরই সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। এখন ভারতের সামনে ইংল্যান্ডের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য টিম ইন্ডিয়ার। একইসঙ্গে দলের ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার দিকেও নজর রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সেইজন্যই নটিংহামে শেষ টি টোয়েন্টিতে চারজন তারকাকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েছেন উমরান মালিক। এই ম্যাে জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াদের বিশ্রাম দেওয়া হয়েছে।
উমরান মালিক এখনও পর্যন্ত ভাতীয় দলের য়ে সেই পারফরম্যান্স দেখাতে পারেননি। কিন্তু টিম ম্যানেজমেন্টের যে তাঁর ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে, তা এদিন রোহিত শর্মার কতাতেই স্পষ্ট। তাঁর দক্ষতা সম্বন্ধে অবগত রয়েছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। আর সেজন্যই এই তরুণ ক্রিকেটারের পাশে থেকে তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টাই চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা থেকে রাহুল দ্রাবিড়রা।
শেষ টি টোয়েন্টিতে জেসন রয়ের উইকেট নেন উমরান মালিক
ম্যাচ শুরুর আগে উমরান মালিক প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “তিনি সত্যিই খুব প্রতিভাবান। উমরান মালিকের দক্ষতা আমরা সকলেই দেখেছি। এখন শুধ দেখার যে আন্তর্জাতিক মঞ্চে উরমান মালিক চাপের মুহূর্তে কেমনভাবে পারফরম্যান্স দেখান। আর সেটা দেখার জন্যই আমরা সকলে মুখিয়ে রয়েছি। তিনি একন সম্ভাবনাসময় ক্রিকেটার তা নিয়ে কোনও ধন্দ নেই। সেজন্যই তাঁর থেকে সেরাটা চাই এবং সবসময়ই তাঁর পাশে রয়েছি আমরা। তিনি মাঠে যেমনই পারফরম্যান্স করুন না কেন, তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর কাজটাই করে যেতে চাই”।
সদ্য সমাপ্ত আইপিএলেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর কেড়েছিলেন েই তরুণ ক্রিকেটার। তাঁর বলের গতি মুগ্ধ করেছিল সকলকে। শুধু তাই নয় এবারের আইপিএলে ১৪ ম্যাচে ২২টি উইকেট রয়েছে উমরান মালিকের। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একাই এক ইনিংসে নিয়েছিলেন ৫টি উইকেট। যদিও এখন পর্যন্ত দেশের জার্সিতে এই পারফরম্যান্স দেখাতে পারেননি উমরান মালিক।
ইংল্যানডের বিরুদ্ধে দেশের হয়ে কেরিয়ারের তৃতীয় ম্যাচে নেমেছেন উমরান মালিক। সেই ম্যাচে কিন্তু জেসন রয়ের মতো ক্রিকেটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছেন উমরান মালিক।