ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনকে বাদ দিয়ে কেন এক স্পিনার রাখা হয়েছিল, কারণ জানালেন রাহুল দ্রাবিড়
আপডেট করা - Jul 5, 2022 8:39 pm

ইংল্যান্ডের মাটিতে একসময় এগিয়ে থাকলেও শেষপর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছিল ভারতকে। চতুর্থ দিন ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের পর থেকেই রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো নিয়ে কথা উঠতে শুরু করে দিয়েছিল। কেন এক স্পিনারে গদল গঠন করা হয়েছে, তা নিয়েও নানান প্রশ্ন ঘোরাফেরা করছিল। ইংল্যান্ডের কাছে এজবাস্টন টেস্টে হারের পরই সেই বিষয় নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়। কেন একজন স্পিনারকেই দলে রাখা হয়েছিল তা নিয়ে নিজের কারণ দর্শালেন রাহুল দ্রাবিড়।
ইংল্যান্ডের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে না খেলিয়ে তাঁর পরিবর্তে শার্দূল ঠাকুরকেই দলে রাখা হয়েছিল। ভারতীয় দলে এই ম্যাচে একমাত্র স্পিনার ছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও প্রথম ইনিংসে সেভাবে তাঁকে বল হাতে ভা্ল পারফরম্যান্স করতে দেখা যায়নি। এজবাস্টনে প্রথম তিনদিন মাঠে স্পিনারদের তেমন কোনও সুযোগ ছিল না বললেই চললে। তবুও এমন মঞ্চে অশ্বিনের মতো ক্রিকেটারকে না খেলানো নিয়ে প্রশ্ন তো একটা উঠবেই।
আর সেই প্রশ্নের জবাবও প্রস্তুত ছিল রাহুল দ্রাবিড়ের। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে এক একজন স্পিনারকে খেলানো হয়েছিল তারই জবাবদিহি এবার করলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। এজবাস্টনের পিচ দেখে সেভাবে স্পিনারদের উপযোগী মনে না হওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একইসঙ্গে শার্দূল ঠাকুরকে সঠিকভাবে ব্যবহার করা নিয়েও যে প্রশ্ন উঠেছিল, তারও জবাব ম্যাচ শেষে দিয়েছেন রাহুল দ্রাবিড়।
এজবাস্টনেও অশ্বিনকে বাদ রেখেই দল গঠন করেছিলেন রাহুল দ্রাবিড়
তিনি জানিয়েছেন, টেস্ট ম্যাচের মতো মঞ্চে রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটারকে ছাড়া নামাটা সত্যিই খুব একটা সহজ ব্যপার নয়। কিন্তু প্রথম দি আমরা যখন এজবাস্টনের পিচ দেখেছিলাম, সেখানে যথেষ্ট ঘাসের আধিক্যই ছিল। আর তা দেখেই আমরা ভেবেছিলাম যে এই পিচে স্পিনের থেকে পেসাররা সবিধা পাবে বেশী। আর আমার মতে এই টেস্টের শেষ দিনেও স্পিনারদের জন্য খুব একটা বাড়তি সুবিধা ছিল না।
একইসঙ্গে এদিন শার্দূল ঠাকুরকে নিয়েও প্রশ্ন ওঠে রাহুল দ্রাবিড়ের সামনে। তারও উত্তর দিয়েছেন ভারতীয় দলের কোচ। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, আমার মনে হয় না শার্দূল ঠাকুরকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি। সবসময়ই দলের কম্বিনেশনের দিকে বাড়তি নজর দেওয়া উচিত্। আমার মনে শার্দূল যেথষ্ট ভাল খেলেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো সেশন খারাপ পারফরম্যান্স দেখিয়েছে ভারত। আর তাতেই যেন সমস্ত হিসাব বদলে গিয়েছে। শেষ দিড় দিনেই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছেন জো রুট ও জনি বেয়ারস্টো। তাদের জোড়া সেঞ্চুরীতেই ভারতের এওজবাস্টনে জয়ের সমস্ত আশা শেষ গিয়েছে এদিন। ৭ উইকেটে হেরে এজবাস্টন থেকে শূন্য হাতেই ফিরতে হয়েছে রাহুল দ্রাবিড়ের দলকে।