করোনায় আক্রান্ত রোহিত শর্মা, এজবাস্টন টেস্টের জন্য ভারতীয় শিবিরে ডাক পেলেন ময়াঙ্ক আগরওয়াল

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo by Nathan Stirk-ICC/ICC via Getty Images)

লোকেশ রাহুলের পরিবর্তে তাঁকে নিয়ে কথাবার্তা চললেও সেই সই সময় টিম ম্যানেজমেন্ট গ্রীন সংকেত দেয়নি। কিন্তু এবার আর কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। আগামী ১ জুলাই এজবাস্টন টেস্টের জন্য ভারতীয় দলে সুযোগ পেলেন ময়াঙ্ক আগরওয়াল। সোমবারই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। রোহিত শর্মা করোনা আক্রান্ত হওয়ার পরই ময়াঙ্ক আগরওয়াকে ভারতীয় শিবিরে নেওয়ার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। রোহিত যদি একতান্তই খেলতে না পারেন, সেই জন্যই ময়াঙ্ককে প্রস্তুত রাখতে চাইছে টিম ইন্ডিয়া।

আইপিএল চলাকালীনই ইংল্যান্জড সফরের দল ঘোষণা করেছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ হয়নি ময়াঙ্ক আগরওয়ালের। টেস্ট শিবিরে তাঁকে না দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। যদি সেই সময় মুখ খুলতে নারাজ ছিলেন বোর্ড কর্তা থেকে টিম ম্যানেজমেন্ট। তাঁকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবেই রাখা হয়েছিল। রোহিত শর্মা করোনা আক্রান্ত হয়ে পড়ার পরই আর বাড়তি ঝুঁকি নিতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধে ১ জুলাই টেস্ট ম্যাচে নামার আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচে নেমেছে ভারতীয় দল। সেই ম্যাচেরই তৃতীয় দিন ভারতীয় দলের হয়ে ব্যাটিংয়ে নামেননি রোহিত শর্মা। আর তাতেই শুরু হয়েছিল জল্পনাটা। এপরই রবিবার শোনাযায় করোনায় আক্রান্ত হয়েছেন রোহিত শর্মা। এই খবর যে ভারতীয় শিবিরের কাছে যথেষ্ট বড় চি্ন্তার কারণ তা বলার অপেক্ষা রাখে না। লোকেশ রাহুল নেই। এবার রোহিতও অনিশ্চিত হয়ে পড়েছেন। সেজন্যই কোনওরকম ঝুঁকি না নিয়ে ময়াঙ্ক আগরওয়ালকে ডেকে পাঠানো হয়েছে ভারতীয় শিবির তরফে।

শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট মিলিয়ে ৫৯ রান করেছিলেন ময়াঙ্ক আগরওয়াল

সবকিছু ঠিকঠাক চললে সোমবার বিকেলেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন ময়াঙ্ক আগরওয়াল। করোনার বিধি-নিষেধ অনেকটাই শীথিল হওয়ায়, ভারতীয় দলের সঙ্গে মাঠে নামতেও এখন খুব একটা অসুবিধা নেই ময়াঙ্কের।  প্রথমে সুযোগ না পেলেও, ভারতীয় দলের দুই তারকার অনিশ্চয়তা হঠাত্ই যেন ময়াঙ্কের সামনে ভারতীয় দলে ফেরার রাস্তাটা খুলে দিল।

ভারতীয় দলের হয়ে শেষবার ঘরের মাঠে শ্রীলঙ্কা বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। যদিও সেখানে সেভাবে সফল হতে পারেননি তিনি। দুই ম্যাচ মিলিয়ে ময়াঙ্ক করতে পেরেছিলেন মাত্র ৫৯ রান। তাঁর গড় ছিল ১৯.৬৬। এবারের আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক হিসাবেও সাফল্য ছিল না ময়াঙ্ক আগরওয়ালের ব্যাটে। গোটা প্রতিযোগিতায় তিনি পেয়েছিলেন মাত্র একটি অর্ধশতরান।

ভারতীয় টেস্ট দলে তাঁকেরাখা না হলেও, বেঙ্গালুরুতে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে তৈরি রাখা হয়েছিল ময়াঙ্ক আগরওয়ালকে। কোনও ক্রিকেটারের চোট হলে কিংবা ছিটকে গেলেই তাঁকে পাঠানোর কথা শোনা গিয়েছিল। এবার রোহিত শর্মাই কার্যত করোনার জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন। ৩০ জুন করোনা পরীক্ষায় নেগেটিভ না এলে ইংল্যান্ডের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে নামতে পারবেন না তিনি। সেই জায়গাতেই ময়াঙ্ককে তৈরি রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

close whatsapp