ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, প্ৰথম ওডিআই: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

Indian Team
Indian Team. (Photo Source: BCCI)

২৭শে জুলাই, বৃহস্পতিবার, বার্বাডোসের কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্ৰথম একদিনের ম্যাচটি খেলতে নামবে ভারত। নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওডিআই সিরিজটিতে তারা অবশ্যই কামব্যাক করতে চাইবে। ভারতে আসন্ন ওডিআই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ খেলতে পারবে না। বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নিতে হয়েছিল সাই হোপের নেতৃত্বাধীন দলকে। এই সিরিজে তারা অবশ্যই নিজেদের প্রমাণ করতে চাইবে। আসন্ন সিরিজটিতে নিকোলাস পুরান এবং জেসন হোল্ডার খেলবেন না। তাদের অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা হলেও দুর্বল করেছে। অন্যদিকে, শিমরন হেটমায়ার দলে ফিরেছেন। তার ব্যাট থেকে অবশ্যই রান দেখতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খেলার যোগ্যতা অর্জন করতে না পারার হতাশা ভুলে অবশ্যই নতুন করে শুরু করতে চাইবে শাই হোপের নেতৃত্বাধীন দল।

অন্যদিকে, ভারতের সামনে রয়েছে এশিয়া কাপ ২০২৩ এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩। ভারত এই তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকেই আসন্ন দুটি বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে চাইবে। এই সিরিজে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়দের প্ৰথম একাদশে সুযোগ দিতে পারে ভারত। টেস্ট সিরিজেও আমরা ভারতীয় দলে বেশ কয়েকটি নতুন মুখ দেখতে পেয়েছিলাম। তারা ভালো পারফরম্যান্সের প্রদর্শনও করেছিল। ওডিআই সিরিজটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

পিচ কন্ডিশন

কেনসিংটন ওভালের পিচে ব্যাটারদের তুলনায় বোলাররা বেশি সুবিধা পাবেন। এই পিচে পেসার এবং স্পিনার উভয়ের জন্যই সমান সুবিধা রয়েছে। ব্যাটারদের এই উইকেটে খুব বুঝেশুনে খেলতে হবে। টসজয়ী অধিনায়ক প্ৰথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

ওয়েস্ট ইন্ডিজ

ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, রোভম্যান পাওয়েল, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, কেসি কার্টি, অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক ক্যারিয়া, রোমারিও শেফার্ড, ওশেন থমাস, আলজারি জোসেফ।

ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি , সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত: ওডিআইতে হেড টু হেড

ম্যাচ – ১৩৯ | ওয়েস্ট ইন্ডিজ – ৬৩ | ভারত – ৭০ | টাই – ২ | অমীমাংসিত – ৪

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – সন্ধ্যা ৭:০০টা (ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – ডিডি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড এবং জিও সিনেমা

close whatsapp