বৃষ্টির কারণে যদি টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনাল পরিত্যক্ত হয় তাহলে কী হবে?

মেলবোর্নের আবহাওয়া ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে

Babar Azam and Jos Buttler
Babar Azam and Jos Buttler. (Photo Source: Twitter)

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে রবিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ের জন্য পাকিস্তান এবং ইংল্যান্ড মুখোমুখি হতে প্রস্তুত। প্রাথমিক ধাক্কা সামলে টুর্নামেন্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পাকিস্তান ফাইনালে জায়গা সংরক্ষিত করেছে। অন্যদিকে, থ্রি লায়ন্স আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা সামলে শক্তিশালী পারফর্ম্যান্স করে নকআউট পর্বে আসার পরে সেমি-ফাইনালে ভারতীয় দলের বিরুদ্ধে তাদের সেরা ছন্দ খুঁজে পেয়েছিল এবং দশ উইকেটে জিতে শিরোপা জয়ের লড়াইয়ে এসে পৌঁছেছে।

ম্যাচটি ঐতিহ্যশালী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হবে। উভয় দেশের ক্রিকেটপ্রেমীরাই অধীর আগ্রহে মেগা সংঘর্ষের জন্য অপেক্ষা করছে এবং তাঁদের সমর্থন করা দেশের জন্য গলা ফাটাতে তৈরী হচ্ছে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় খেলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল এবং এর আগে সুপার ১২ পর্বে মেলবোর্নে আয়োজিত তিনটি ম্যাচ বৃষ্টির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ক্রিকেটের শীর্ষ সংস্থা, আইসিসি, বৃষ্টির সম্ভাবনা মোকাবিলার জন্য পরিকল্পনা করেছে। ১৩ই নভেম্বর, রবিবার, ম্যাচ বাধাগ্রস্ত হলে বা শুরু না হলে সোমবার, ১৪ই নভেম্বর, ফাইনালের জন্য আইসিসি একটি রিজার্ভ ডে বরাদ্দ করেছে। তবে ম্যাচে ফলাফল হওয়ার জন্য উভয় দিন জুড়ে প্রত্যেক দলকে ন্যূনতম দশ ওভার খেলতেই হবে।

বহুল প্রত্যাশিত ম্যাচটি রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০টায় (ভারতীয় সময় দুপুর ১:৩০টায়) খেলা হবে। ম্যাচ যদি রিজার্ভ ডেতে পিছোতে হয় তবে আইসিসি ম্যাচটি সোমবার স্থানীয় সময় বিকাল ৩:০০টের (ভারতীয় সময় সকাল ৯:৩০) সময় শুরু হওয়ার জন্য নির্ধারিত করেছে।

কোন পরিস্থিতি হলে ট্রফি ভাগাভাগি করতে হবে

তবে উভয় দিন জুড়ে বৃষ্টিপাত বা অন্য কোন কারণে শিরোপা দখলের ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে কী করণীয় তাও জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। রবিবার বৃষ্টি হলে আইসিসি সেই দিন একটি ‘সংক্ষিপ্ত’ ম্যাচকে অগ্রাধিকার দেবে এবং প্রথম দিনে ওভারগুলি কমানোর পরেও যদি ম্যাচ সম্পন্ন না হয় তবে রিজার্ভ ডেতে খেলা পিছনো হবে। চরম পরিস্থিতিতে আবহাওয়ার কারণে ফলাফল ছাড়াই ম্যাচ বন্ধ করে দিতে হলে ট্রফিটি দুটি দল ভাগ করে নেবে।

close whatsapp