পরপর দুই ম্যাচ জিতলেও, এখনও কিছু জায়গায় ভারতকে নজর দেওয়ার পরামর্শ কপিল দেবের
আপডেট করা - Oct 28, 2022 3:49 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে এবার শুরুটাবেশ ভালভাবেই করেছে ভারতীয় দল। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। যে দেখার পর থেকে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস এখন মাত্রাহীন। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে কাপ নেওয়ার যাত্রায় ভারতীয় দল এখনও বেশ কেয়েকটি জায়গায় পিছিয়ে রয়েছ বলেই মনে করছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ভারতের এই পারফর্মযানসে অবস্যই খুশি হেয়েছেন তিনি। কিন্তু তাঁর মতে এখনও বেশ কয়েকটা জায়গায় ভারতকে আরও উন্নত হতে হবে বলেই মনে করছেন তিনি।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে দুটো জায়গাতেই আরও একটু নজর দেওয়ার বার্তা দিয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেও, পাকিস্তানের বিরুদ্ধে তিনি মাঠে ছিলেন কিছুক্ষণের সঙ্গী। টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজের পুরনো ফর্ম দেখাতে পারেননি রোহিত শর্মা।
ভারতের খেলা নিয়ে খুশি হলেও, বোলিং নিয়ে একটু চিন্তায় রয়েছেন কপিল দেব
একইসঙ্গে ভারতীয় দলের বোলিং নিয়েও কিন্তু খানিকটা দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন কপিল দেব। তাঁর মতে ভারতীয়দল বোলিংয়ে উন্নতি করতে থাকলেও, এখনও বেশ কয়েকটা জায়গায় ফাঁক রয়েছেবলেই মনে করছেন ভারতের এই প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের দুটো ম্যাচেই দেখা গিয়েছে ভারতীয় বোলাররা ডেথ ওভারে সেভাবে ভাল পারফরম্যান্স রকরতে পারছেন না। সেটাই যে খানিকটা চিনতা বাড়িয়েছে তা বলতে কোনও দ্বিধা নেই কপিল দেবের।
এই প্রসঙ্গে কপিল দেব জানিয়েছেন, “বোলিং ধীরে ধীরে উন্নতি করছে। কিন্তু ব্যাটিংয়ের প্রসহ্গে বলব ভারতী. েদলের আরও কিছু জায়গায় বেশ উন্নতি করার প্রয়োজন রয়েছে। তাদের আরও বেশী রান করা উচিত্ ছিল।যে কাজটা শেষ ১০ ওভারে ভারতীয় দলকে দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ার মাঠ আকার অনেকটা বড়। সেখানেই ভারতীয় দলের স্পিনাররা যথেষ্ট সুবিধা পেতে পারেন। তবুও একটা কথা বেলতে পারি যে বোলিংয়ে বেশকিছু জায়গায় এখনও ফাঁক রয়েছে”।
একইসঙ্গে সূর্যকুমার যাদবের প্রশংসাও করেছেন কপিল দেব। সেইসঙ্গেই রোহিত শর্মাকে আরও খানিকটা কমপ্যাক্ট হওয়ারও বার্তা দিয়েছেন তিনি। এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাকে তাঁর চেনা ছন্দে দেখা যায়নি। সেইসঙ্গে লোকেশ রাহুলও সেভাবে নিজের পারফরম্যান্স প্রদর্শন করতে পারছেন না। সূর্যকুমার যাদব যেভাবে নিজের পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে ভারতীয় দলের চার নম্বর জায়গাটা যে তিনি পাকা করে নিয়েছেন তা মানতে কোনও দ্বিধা নেই কপিল দেবের। এখন সুধুই লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাট থেকে বড় রান দেখতে চান তিনি।